ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর প্রতিনিধি: এফপিএবি ফরিদপুর শাখা কমিটির শনিবার জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। এ সময় উপস্থিত ছিলেন এফপিএবি ফরিদপুর শাখার সভাপতি ও জাতীয় কার্যনির্বাহী পরিষদের সম্মানিত সহ-সভাপতি মোঃ আইয়ুব খান। এছাড়াও উপস্থিত ছিলেন শাখার সম্মানিত উপদেষ্টা ও সাবেক সভাপতি মোঃ আনিসুর রহমান চৌধুরীসহ শাখা কমিটির অন্যান্য সদস্যবৃন্দ।
সভায় এফপিএবি ফরিদপুর শাখা ক্লিনিকের একটি নতুন শাখা খোলার সম্ভাব্যতা নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে বিদ্যমান এফপিএবি ক্লিনিকের সার্বিক উন্নয়ন, সেবার মান বৃদ্ধি এবং ভবিষ্যৎ কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে আলোচনা করেন উপস্থিত সদস্যরা। সভায় অংশগ্রহণকারী ব্যক্তিবর্গ ক্লিনিকের উন্নয়ন ও সম্প্রসারণের লক্ষ্যে বিভিন্ন গুরুত্বপূর্ণ পরামর্শ প্রদান করেন। এ সময় জনগণের স্বাস্থ্যসেবা আরও সহজলভ্য ও কার্যকর করতে সংশ্লিষ্ট সকলের সম্মিলিতভাবে কাজ করার ওপর গুরুত্বারোপ করা হয়।