ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলায় হাম পরিস্থিতি নিয়ন্ত্রণে রয়েছে। গত ২৪ ঘণ্টায় (সকাল ৮টা থেকে পরবর্তী সকাল ৮টা) জেলায় নতুন করে কোনো হামের রোগী শনাক্ত হয়নি। তবে বর্তমানে জেলার বিভিন্ন হাসপাতালে ৯২ জন রোগী ভর্তি রয়েছেন।
বুধবার (৪ নভেম্বর) প্রকাশিত স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, ২০২৬ সালের ১ জানুয়ারি থেকে এ পর্যন্ত ফরিদপুর জেলায় মোট ৭ হাজার ৫৪৯ জন সন্দেহভাজন হামের রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ফরিদপুর জেলার সন্দেহভাজন রোগী ৩৯ জন এবং অন্যান্য জেলার ১৪ জন। জেলার উপজেলা পর্যায়ে এ পর্যন্ত বোয়ালমারীতে ২৮ জন, ভাঙ্গায় ১২ জন, চরভদ্রাসনে ১৭ জন, নগরকান্দায় ২ জন, মধুখালীতে ৬ জন, সদরপুরে ১৪ জন, সালথায় ২৩ জন এবং ফরিদপুর সদরে ৫ জন হামের রোগী শনাক্ত হয়েছেন। হাসপাতালভিত্তিক তথ্যে দেখা যায়, ফরিদপুর জেনারেল হাসপাতালে বর্তমানে ২৯ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৬৩ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে মোট ৬০ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, এ পর্যন্ত হামজনিত মৃত্যুর সংখ্যা ২১ জন। তবে গত ২৪ ঘণ্টায় নতুন কোনো মৃত্যুর ঘটনা ঘটেনি।