ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের নিলটুলী স্বর্ণকারপট্টিতে শ্রী শ্রী শ্যামাপূজা ১৪৩৩ উপলক্ষে বিশেষ আয়োজনের প্রস্তুতি নেওয়া হয়েছে। এবারের পূজার প্রতিপাদ্য নির্ধারণ করা হয়েছে ‘শিকড়ে বাবা, স্বপ্নে সন্তান’।
ব্যতিক্রমী ভাবনা ও নান্দনিক সাজসজ্জায় পূজামণ্ডপকে আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা করেছেন আয়োজকরা। পূজার ভাবনা ও সাজসজ্জায় রয়েছেন বাপ্পি দত্ত মানিক। প্রতিমা মাতৃরূপায়ণে রয়েছেন ভাঙ্গার গণেশ পাল এবং আলোকসজ্জার দায়িত্বে রয়েছে ফরিদপুরের লাইট হাউস। নিলটুলী স্বর্ণকারপট্টি শ্যামাপূজা আয়োজক কমিটির উদ্যোগে এ পূজার আয়োজন করা হচ্ছে। পূজার এ আয়োজনে পরিবার-পরিজন ও বন্ধুবান্ধব সহ সবাইকে আমন্ত্রণ জানিয়েছেন আয়োজকরা।