ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৬ জন সন্দেহজনক হাম রোগী শনাক্ত হয়েছে। এ নিয়ে চলতি বছরের ১ জানুয়ারি থেকে জেলায় মোট সন্দেহজনক হাম রোগীর সংখ্যা দাঁড়িয়েছে ৬ হাজার ১৪১ জনে।
রোববার (২৭ সেপ্টেম্বর) সকাল ৮টা পর্যন্ত জেলা স্বাস্থ্য বিভাগের তথ্য অনুযায়ী, নতুন রোগীদের মধ্যে ফরিদপুর জেনারেল হাসপাতালে ১৪ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২২ জন ভর্তি হয়েছেন। এ সময়ে হামজনিত কোনো নতুন মৃত্যুর ঘটনা ঘটেনি। তবে চলতি বছরে হামজনিত মোট মৃত্যুর সংখ্যা ২১ জন।
হাসপাতাল দুটির তথ্য অনুযায়ী, বর্তমানে ফরিদপুর জেনারেল হাসপাতালে ২৩ জন এবং ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ৮৭ জনসহ মোট ১১০ জন রোগী ভর্তি রয়েছেন। গত ২৪ ঘণ্টায় দুই হাসপাতাল থেকে ৩৬ জন রোগী ছাড়পত্র পেয়েছেন। উপজেলাভিত্তিক মোট সন্দেহজনক হাম রোগীর মধ্যে আলফাডাঙ্গায় ২৮, বোয়ালমারীতে ২৫, ভাঙ্গায় ১২, চরভদ্রাসনে ১৭, নগরকান্দায় ২, মধুখালীতে ৬, সদরপুরে ১৪, সালথায় ২৩ এবং ফরিদপুর সদরে ৫ জনের তথ্য রয়েছে। এদিন ফরিদপুর জেলার ২৭ জন এবং অন্যান্য জেলার ৯ জন সন্দেহজনক হাম রোগী হাসপাতালে চিকিৎসার জন্য এসেছেন।