ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে অভিযান চালিয়ে ৩৫ লিটার চোলাইমদসহ ভারতী রবি দাস (৪০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (৩ নভেম্বর) দুপুরে ফরিদপুর সদর উপজেলার কোতোয়ালি থানাধীন রঘুনন্দনপুর এলাকায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর জেলা কার্যালয়ের সদস্যরা এ অভিযান পরিচালনা করেন। অভিযানকালে ভারতী রবি দাসকে গ্রেপ্তার করা হয়। এ সময় তাঁর হেফাজত থেকে ৩৫ লিটার চোলাইমদ (অ্যালকোহল) উদ্ধার করা হয়। এ ঘটনায় তাঁর বিরুদ্ধে কোতোয়ালি থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করা হয়েছে। পরে তাঁকে বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়।