ইদানিং রিপোর্টঃ- বদলিজনিত কারণে ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক মোহাম্মদ তানভীরুল ইসলামকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়েছে। গতকাল বুধবার (১১ নভেম্বর) ফরিদপুর জিলা স্কুলে এ বিদায় সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। তাঁর বিদায় উপলক্ষে বিদ্যালয়ের সহকর্মী ও শিক্ষার্থীদের মধ্যে আবেগঘন পরিবেশের সৃষ্টি হয়।
অনুষ্ঠানে শিক্ষক তানভীরুল ইসলামের কর্মজীবনের বিভিন্ন স্মৃতিময় দিক তুলে ধরা হয়। একই সঙ্গে তাঁর নতুন কর্মস্থলের কর্মজীবন সুন্দর ও সফল হোক—এমন প্রত্যাশা ব্যক্ত করেন সহকর্মীরা। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. ফরিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকাবৃন্দ উপস্থিত ছিলেন।