ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে শিক্ষার্থীদের শৃঙ্খলা, দক্ষতা, সুস্থতা, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি বিকাশের লক্ষ্যে আজ মঙ্গলবার ফরিদপুর জেলা প্রশাসন স্কুল এন্ড কলেজে কারাতে প্রশিক্ষণ কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে।
এ প্রশিক্ষণ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন ফরিদপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মাজহারুল ইসলাম। এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) হাসান বিন মুহাম্মাদ আলী। এ প্রশিক্ষণের মাধ্যমে শিক্ষার্থীরা শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি আত্মরক্ষার কৌশল, শৃঙ্খলাবোধ, আত্মবিশ্বাস ও নেতৃত্বের গুণাবলি অর্জন করতে পারবে বলে আশা করা হচ্ছে।