ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের (রেজি. নং- ফরিদপুর-২১) ২০২৬-২০২৯ মেয়াদের কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন সঞ্জয় পোদ্দার এবং সাধারণ সম্পাদক হয়েছেন অনিক কুমার দাস। কমিটির সহসভাপতি নির্বাচিত হয়েছেন সুভাষ সরকার ও সমীর কুমার দে। সহসাধারণ সম্পাদক সুমন কর্মকার, যুগ্ম সাধারণ সম্পাদক বিপুল কর্মকার, সাংগঠনিক সম্পাদক সজল রায়, সহসাংগঠনিক সম্পাদক মো. জসীম উদ্দিন মোল্লা, কোষাধ্যক্ষ রঞ্জন কুমার সাহা, দপ্তর সম্পাদক দীপ্ত কুমার পাল, প্রচার সম্পাদক বিশ্বজিৎ পাল এবং ক্রীড়া সম্পাদক নয়ন কুমার দে।
এ ছাড়া সহপ্রচার সম্পাদক অরবিন্দু সূত্রধর, সহক্রীড়া সম্পাদক শমেন কুমার পাল এবং ধর্ম ও সাংস্কৃতিক সম্পাদক নির্বাচিত হয়েছেন প্রণব কুমার পাল। কার্যকরী সদস্য হয়েছেন স্বাধীন কুমার পাল, সুব্রত সরকার, সৌরভ মণ্ডল ও সজল কুমার পাল। এদিকে নবনির্বাচিত কমিটিকে অভিনন্দন জানিয়েছে বিভিন্ন সংগঠন ও প্রতিষ্ঠান। এ সময় তারা এই কমিটির সফলতা কামনা করেন।