ইদানিং রিপোর্টঃ- রাজবাড়ীর গোয়ালন্দঘাট থানা এলাকায় অভিযান চালিয়ে ১০৫ গ্রাম হেরোইনসহ পিংকি আক্তার (৩০) নামে এক নারীকে গ্রেপ্তার করেছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)-১০। উদ্ধার করা হেরোইনের আনুমানিক বাজারমূল্য ৩ লাখ ১৫ হাজার টাকা। রোববার(১৫ নভেম্বর) সকাল ৬টা ৫০ মিনিটের দিকে গোয়ালন্দঘাট থানার উত্তর দৌলতদিয়া এলাকার গোয়ালন্দ বাজারসংলগ্ন স্থানে এ অভিযান পরিচালনা করা হয়। এসআরবি-১০-এর ফরিদপুর ক্যাম্পের (সিপিসি-৩) একটি আভিযানিক দল গোয়েন্দা তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করে।
এ সময় তাঁর কাছ থেকে হেরোইন ছাড়াও মাদক বিক্রির নগদ টাকা ও দুটি মোবাইল ফোন উদ্ধার করা হয়। গ্রেপ্তার পিংকি আক্তার উত্তর দৌলতদিয়া এলাকার রবি শেখের স্ত্রী। এসআরবি সূত্রে জানা যায়, তিনি দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইনসহ বিভিন্ন মাদক সংগ্রহ করে রাজবাড়ীর গোয়ালন্দঘাটসহ দেশের বিভিন্ন এলাকায় সরবরাহ করে আসছিলেন। গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের জন্য তাঁকে উদ্ধার করা মাদকসহ সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে।