সালথা প্রতিনিধিঃ সালথায় বৈদ্যুতিক ট্রান্সফরমার চুরির সময় তিনজনকে আটক করেছে স্থানীয়রা। পরে তাদের সালথা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। বুধবার (৭ অক্টোবর) সকাল সাড়ে ৭টার দিকে উপজেলার আটঘর ইউনিয়নের বাবুইখোলা গ্রামের পাকা সড়কের ওপর এ ঘটনা ঘটে।
আটকরা হলেন—সালথা উপজেলার জয়কাইল গ্রামের শুকুর মোল্যার ছেলে জিহাদ মোল্যা (২২), চরভদ্রাসন উপজেলার বালিয়াডাঙ্গী গ্রামের আমিন শেখের ছেলে সাগর শেখ (২২) এবং ফরিদপুর কোতোয়ালি থানার কোমরপুর গ্রামের আব্দুল আউয়ালের ছেলে সৈয়দ ফেরদৌস আহমদ রনি (৩৭)। জানা যায়, সকালে বাবুইখোলা গ্রামের সড়কের পাশে বৈদ্যুতিক খুঁটি থেকে ট্রান্সফরমার চুরির সময় স্থানীয়রা তিনজনকে হাতেনাতে আটক করেন। পরে খবর পেয়ে সালথা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে তাদের আটক করে থানায় নিয়ে যায়। আটক ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলে জানা গেছে ।