ইদানিং রিপোর্টঃ- কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে ফরিদপুরে বিক্ষোভ মিছিল করেছে কোতোয়ালি থানা বিএনপি ও এর অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। মঙ্গলবার (১০ নভেম্বর) কোতোয়ালি থানা বিএনপি ও অঙ্গসংগঠনের উদ্যোগে এ মিছিল অনুষ্ঠিত হয়। মিছিলে নেতৃত্ব দেন কোতোয়ালি থানা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক চৌধুরী নাজমুল ইসলাম রঞ্জন। এ সময় নেতাকর্মীরা মোটরসাইকেল নিয়ে শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করেন।
মিছিল থেকে কার্যক্রম নিষিদ্ধ বাংলাদেশ আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের যেকোনো ষড়যন্ত্র প্রতিহত করতে নেতাকর্মীদের ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানিয়ে বিভিন্ন স্লোগান দেওয়া হয়।