1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত - ফরিদপুর ইদানিং
রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ০৬:২৬ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এফপিএবি ক্লিনিকের উন্নয়নে সহযোগিতার আশ্বাস এমপি নায়াব ইউসুফের ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী আনন্দ উৎসব ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাসের হেলপার আব্দুল মান্নানের মৃত্যু ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক

ফরিদপুরে বিশ্ব ডায়াবেটিস দিবস পালিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৪ নভেম্বর, ২০২৬
  • ৩৮ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- বিশ্ব ডায়াবেটিস দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৪ নভেম্বর) সকালে ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। এ উপলক্ষে ‌ সকাল ৯টা ৪০ মিনিটে হাসপাতাল প্রাঙ্গণ থেকে একটি র‍্যালি বের হয়ে শিশু হাসপাতাল প্রদক্ষিণ করে পুনরায় ডায়াবেটিক হাসপাতালে এসে শেষ হয়। পরে হাসপাতালের কনফারেন্স রুমে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন ফরিদপুর ডায়াবেটিক সমিতির তত্ত্বাবধায়ক কমিটির আহ্বায়ক ডা. মোস্তাফিজুর রহমান শামীম।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। বিশেষ অতিথি ছিলেন ফরিদপুরের সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, বিশিষ্ট ‌চিকিৎসক ‌ডা. আলী আকবর হালদার, বিশিষ্ট শিক্ষাবিদ ‌প্রফেসর এ.বি.এম. আব্দুস সাত্তার, বিশিষ্ট শিক্ষাবি ‌প্রফেসর এম. এ. সামাদ, জেলা বিএনপির সদস্য সচিব এ. কে. কিবরিয়া স্বপন এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কমিটির শুরা সদস্য প্রফেসর আব্দুত তাওয়াব ‌ বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক ‌‌ চৌধুরী ফারিয়ান ইউসুফ।আলোচনা সভায় বক্তারা ডায়াবেটিস রোগের প্রতিরোধ, নিয়ন্ত্রণ ও সচেতনতার ওপর গুরুত্বারোপ করেন। এ সময় তারা ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসার মান উন্নয়নে ‌বিগত দিনের কর্মকাণ্ড নিয়ে ‌ আলোচনা করেন। এর পাশাপাশি ‌ ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালের চিকিৎসাসেবা নিয়ে আলোচনা করা হয়। এ সময় তারা ‌ ডায়াবেটিস প্রতিরোধে ‌ সর্বস্তরের জনগণের ‌ সচেতনতা ‌ কামনা করেন ‌।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD