1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে কর্মশালা - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে কর্মশালা ফরিদপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধকে ৭ বছরের কারাদণ্ড ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা চ্যাম্পিয়ন দলকে ট্র্যাকস্যুট উপহার প্রদান ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক অনুষ্ঠিত ফরিদপুরে এক দিনে নতুন হামের রোগী শনাক্ত হয়নি, হাসপাতালে ভর্তি ৯২ ফরিদপুর প্রেসক্লাবে গান গেয়ে দর্শক মাতালেন সংগীতশিল্পী লাইলী আক্তার ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা ফরিদপুর জেলা প্রশাসন‌ স্কুল এন্ড কলেজে ‌শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে কর্মশালা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৪২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- মায়ের বুকের দুধের গুরুত্ব তুলে ধরা, মাতৃদুগ্ধ বিকল্প আইন, ২০১৩ ও বিধিমালা, ২০১৭ সম্পর্কে সচেতনতা বৃদ্ধি এবং মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষায় ফরিদপুরে অবহিতকরণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৫ নভেম্বর) সকাল ১০টা ৪০ মিনিট থেকে দুপুর ১২টা ৪০ মিনিট পর্যন্ত ফরিদপুর সিভিল সার্জন কার্যালয়ের আয়োজনে জেনারেল হাসপাতালের তৃতীয় তলার সম্মেলন কক্ষে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ডেপুটি সিভিল সার্জন ডা. হাফিজুর রহমান।

কর্মশালায় উপস্থিত ছিলেন জনস্বাস্থ্য পুষ্টি প্রতিষ্ঠানের পরিচালক ডা. মোহাম্মদ ইউনুস আলী, উপপরিচালক ডা. রওশন জাহান আখতার আলো, ফরিদপুরের অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মো. শামছুল আজম, ডা. জয়াশীষ রায়, ডা. শ্যামল কুমার রায়সহ সংশ্লিষ্ট কর্মকর্তারা। এছাড়া ফরিদপুর জেলার বিভিন্ন উপজেলার মেডিকেল অফিসাররা অংশ নেন। কর্মশালায় মায়ের বুকের দুধের গুরুত্ব, মাতৃদুগ্ধ বিকল্প খাবারের ব্যবহার, মা ও শিশুর স্বাস্থ্য সুরক্ষা, বিকল্প খাদ্যপণ্যের বিজ্ঞাপন ও প্রচার নিয়ন্ত্রণ, পণ্যের মোড়ক ও লেবেল, স্বাস্থ্যকর্মীদের দায়িত্ব এবং আইন অমান্যের শাস্তি বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়।
বক্তারা বলেন, নবজাতক ও শিশুর সুস্বাস্থ্য নিশ্চিত করতে মায়ের বুকের দুধের গুরুত্ব অপরিসীম। এ ক্ষেত্রে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালার যথাযথ বাস্তবায়ন এবং জনসচেতনতা বৃদ্ধি অত্যন্ত জরুরি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD