
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের (বিকেএম) জেলা শাখার মাসিক বৈঠক অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ নভেম্বর) পুরাতন বাসস্ট্যান্ড এলাকার স্বর্ণকুটিরে সংগঠনটির জেলা কার্যালয়ে এ বৈঠক অনুষ্ঠিত হয়। জেলা সভাপতি মাওলানা আমজাদ হোসাইনের সভাপতিত্বে এবং জেলা সেক্রেটারি মুফতি আবু নাসির আইয়ুবীর সঞ্চালনায় বৈঠকে প্রধান অতিথি ছিলেন সংগঠনের কেন্দ্রীয় নির্বাহী সদস্য ও ফরিদপুর-৪ আসনের সাবেক সংসদ সদস্য পদপ্রার্থী মাওলানা মিজানুর রহমান মোল্লা। বৈঠকে সাংগঠনিক কার্যক্রম, সমসাময়িক রাজনৈতিক পরিস্থিতি, আসন্ন নির্বাচন ও জনসংযোগ কার্যক্রম নিয়ে আলোচনা করা হয়। প্রধান অতিথি নেতাকর্মীদের ঐক্যবদ্ধভাবে কাজ করার পাশাপাশি সাধারণ মানুষের পাশে থেকে দলের আদর্শ ও কর্মসূচি তুলে ধরার আহ্বান জানান। সভাপতি মাওলানা আমজাদ হোসাইন সাংগঠনিক শৃঙ্খলা বজায় রেখে দলের সিদ্ধান্ত বাস্তবায়নে নেতাকর্মীদের সক্রিয় ভূমিকা পালনের আহ্বান জানান। বৈঠক শেষে আগামী দিনের কর্মসূচি ও সাংগঠনিক দায়িত্ব বণ্টন বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয়।