1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত - ফরিদপুর ইদানিং
সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ০৩:৪৩ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১ ফরিদপুরে ডেভিড দীপক সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান, অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান এশিয়া কাপ আর্চারিতে ফরিদপুরের সন্তান ‌রিয়া আক্তার বন্যার তিন পদক জয় ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুর ধর্ষণ চেষ্টার দায়ে ‌৫ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পূজামণ্ডপের সৃজনশীল সাজসজ্জায় সম্মাননা প্রদান

ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে বর্ণাঢ্য র‍্যালি, আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে জাতীয় যুব দিবস ২০২৬ পালিত হয়েছে। রবিবার (১ নভেম্বর) যুব উন্নয়ন অধিদপ্তর ও জেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচির আয়োজন করা হয়। সকাল সাড়ে ১১টায় শহরের জেলা পরিষদ কার্যালয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের হয়ে বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে গিয়ে শেষ হয়। পরে সেখানে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

জেলা প্রশাসক মাজহারুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ। অনুষ্ঠানে বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. সোহরাব হোসেন, সিভিল সার্জন ডা. মাহমুদুল হাসান, অতিরিক্ত পুলিশ সুপার ফাতেমা ইসলাম, সরকারি রাজেন্দ্র কলেজের অধ্যক্ষ অধ্যাপক এম এ হালিম, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক বেলায়েত হোসেন, যুব উদ্যোক্তা তানিয়া পারভীন ও প্রধানমন্ত্রীর ভলান্টিয়ার অ্যাওয়ার্ডপ্রাপ্ত তরুণ সংগঠক নীরব ইমতিয়াজ শান্ত। স্বাগত বক্তব্য দেন যুব উন্নয়ন অধিদপ্তরের উপপরিচালক এএসএম মইনুল আহসান। বক্তারা বলেন, দেশের অর্থনৈতিক ও সামাজিক উন্নয়নে যুবসমাজের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ। যুবসমাজকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ ও স্বাবলম্বী করে গড়ে তুলতে হবে। পাশাপাশি মাদক, সন্ত্রাস, দুর্নীতি, ইভটিজিং, বাল্যবিবাহ, কিশোর গ্যাং ও সাইবার অপরাধ প্রতিরোধে তরুণদের ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তাঁরা। এ সময় বক্তারা যুব উন্নয়ন অধিদপ্তরের বিভিন্ন প্রশিক্ষণ ও ঋণ কার্যক্রমের কথা তুলে ধরে যুবকদের আত্মকর্মসংস্থানে এগিয়ে আসার আহ্বান জানান। ‘দক্ষ যুব গড়বে দেশ, সবার আগে বাংলাদেশ’ প্রতিপাদ্যে আয়োজিত অনুষ্ঠানে পাঁচজন তরুণ যুব সংগঠককে সম্মাননা দেওয়া হয় এবং পাঁচজনের মধ্যে যুবঋণ বিতরণ করা হয়। পরে পরিবেশিত হয় সাংস্কৃতিক অনুষ্ঠান। অনুষ্ঠান সঞ্চালনা করেন যুব উন্নয়ন অধিদপ্তরের সহকারী পরিচালক প্রশান্ত কুমার বাড়ৈ। অনুষ্ঠানে যুব উন্নয়ন অধিদপ্তরের প্রশিক্ষণার্থী ও তাঁদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD