1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
এশিয়া কাপ আর্চারিতে ফরিদপুরের সন্তান ‌রিয়া আক্তার বন্যার তিন পদক জয় - ফরিদপুর ইদানিং
রবিবার, ০১ নভেম্বর ২০২৬, ০৩:৪৫ অপরাহ্ন
শিরোনাম :
এশিয়া কাপ আর্চারিতে ফরিদপুরের সন্তান ‌রিয়া আক্তার বন্যার তিন পদক জয় ফরিদপুরে খামারিদের মাঝে বকনা বাছুর বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুর ধর্ষণ চেষ্টার দায়ে ‌৫ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পূজামণ্ডপের সৃজনশীল সাজসজ্জায় সম্মাননা প্রদান ফরিদপুরে আদালত এলাকা থেকে ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের শিক্ষক কুন্তলা ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত

এশিয়া কাপ আর্চারিতে ফরিদপুরের সন্তান ‌রিয়া আক্তার বন্যার তিন পদক জয়

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩১ অক্টোবর, ২০২৬
  • ৪৭ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং ডেস্কঃ- এশিয়া কাপ আর্চারি টুর্নামেন্টে বাংলাদেশের হয়ে দুটি স্বর্ণ ও একটি রৌপ্যপদক অর্জন করেছেন ফরিদপুরের কৃতী আর্চার রিয়া আক্তার বন্যা। তার বাড়ি ‌ শহরের কমলাপুরের ‌ বটতলাতে। তাঁর এ সাফল্যে গর্বিত ফরিদপুরবাসী।

প্রতিযোগিতায় রিয়া আক্তার বন্যা ব্যক্তিগত ইভেন্টে স্বর্ণপদক, মিশ্র দলীয় ইভেন্টে রৌপ্যপদক এবং দলগত ইভেন্টে স্বর্ণপদক অর্জন করেন। তাঁর এ অর্জনে ফরিদপুর আর্চারি অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হয়েছে। একই সঙ্গে ফরিদপুরে আর্চারি খেলার প্রতিষ্ঠাতা মাসুদুর রহমান চুন্নুর অবদানের কথা স্মরণ করা হয়। তাঁর উদ্যোগ ও প্রচেষ্টায় ফরিদপুরে আর্চারি খেলাধুলার বিকাশ ঘটেছে বলে সংগঠনের পক্ষ থেকে জানানো হয়। এ ছাড়া রিয়ার এ সাফল্যে সহযোগিতা করার জন্য ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার প্রতিও কৃতজ্ঞতা প্রকাশ করেছে ফরিদপুর আর্চারি অ্যাসোসিয়েশন। আন্তর্জাতিক পর্যায়ে রিয়া আক্তার বন্যার এ অর্জন বাংলাদেশের পাশাপাশি ফরিদপুরের ক্রীড়াঙ্গনের জন্যও গৌরবের বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD