1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুর ধর্ষণ চেষ্টার দায়ে ‌৫ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পূজামণ্ডপের সৃজনশীল সাজসজ্জায় সম্মাননা প্রদান ফরিদপুরে আদালত এলাকা থেকে ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের শিক্ষক কুন্তলা ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত চরভদ্রাসনে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল

ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ডেঙ্গুর বিস্তার রোধ, মশার প্রজনন স্থল ধ্বংস এবং পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান ২০২৬’ শুরু করেছে ফরিদপুর পৌরসভা। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) সকালে শহরের অম্বিকা মেমোরিয়াল হলের সামনে এ কর্মসূচির উদ্বোধন করেন ফরিদপুর পৌরসভার প্রশাসক ইলিয়াছুর রহমান। মশার বিস্তার রোধ করি, ডেঙ্গু জ্বর প্রতিরোধ করি’ স্লোগানকে সামনে রেখে আয়োজিত এ কর্মসূচির মাধ্যমে পৌর এলাকার বিভিন্ন ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন কার্যক্রম পরিচালনা করা হবে। ফগার মেশিনের সাহায্যে মশা নিধনের পাশাপাশি পরিচ্ছন্নতা বজায় রাখা এবং ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বাড়ানোর ওপর গুরুত্ব দেওয়া হচ্ছে।

এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুর পৌরসভার পৌর নির্বাহী কর্মকর্তা তানজিলুর রহমান, নির্বাহী প্রকৌশলী শামসুল আলম, উপসহকারী প্রকৌশলী (বিদ্যুৎ) শরিফুল হাসান, সিভিল প্রকৌশলী আশিকুর রহমান, উপসহকারী প্রকৌশলী লাইজিং হোসেন রাজু, উপসহকারী প্রকৌশলী (যান্ত্রিক) এসএম রফিকুল ইসলাম এবং কনজারভেন্সি পরিদর্শক বিকাশ দত্তসহ পৌরসভার বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা- কর্মচারীরা। এ সময় জানানো হয় ‌ প্রথম দিন ২০ নম্বর ওয়ার্ডের বিভিন্ন স্থানে ফগার মেশিনের মাধ্যমে মশক নিধন অভিযান পরিচালনা করা হয়। এর ধারাবাহিকতায় আগামী শুক্রবার ১৫ নম্বর ওয়ার্ডে একই ধরনের কর্মসূচি পালন করা হবে। পর্যায়ক্রমে ফরিদপুর পৌরসভার সব ওয়ার্ডে এ অভিযান পরিচালনা করা হবে। মশার বিস্তার নিয়ন্ত্রণে বিভিন্ন এলাকায় মশক নিধনের পাশাপাশি বাসাবাড়ি, আঙিনা, নালা-নর্দমা ও আশপাশের পরিবেশ পরিষ্কার রাখার বিষয়ে গুরুত্ব দেওয়া হচ্ছে। বিশেষ করে বাড়ির ছাদে, ফুলের টব, পরিত্যক্ত পাত্র, ডাবের খোসা, টায়ারসহ যেসব স্থানে বৃষ্টির পানি জমে থাকতে পারে, সেসব স্থান নিয়মিত পরিষ্কার রাখার প্রয়োজনীয়তার কথা তুলে ধরা হয়। সংশ্লিষ্টরা জানান, ডেঙ্গু প্রতিরোধে শুধু পৌরসভার অভিযান যথেষ্ট নয়; এ জন্য নাগরিকদেরও সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। কোথাও পানি জমতে না দেওয়া, মশার সম্ভাব্য প্রজননস্থল ধ্বংস করা এবং বাড়ির আশপাশ পরিষ্কার রাখার মাধ্যমে ডেঙ্গুর ঝুঁকি অনেকাংশে কমানো সম্ভব। এ বিষয়ে পৌরসভার পক্ষ থেকে সর্বস্তরের নাগরিকদের পরিচ্ছন্নতা কার্যক্রমে সহযোগিতা করার আহ্বান জানানো হয়েছে। পৌর এলাকার সব ওয়ার্ডে পর্যায়ক্রমে মশক নিধন অভিযান পরিচালনার মাধ্যমে ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্ন পরিবেশ নিশ্চিত করতে এ কর্মসূচি অব্যাহত থাকবে বলে জানানো হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD