ইদানিং রিপোর্টঃ- সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ের আবুধাবিতে একটি সুপার শপে কর্মরত অবস্থায় তার সহকর্মীর ধাক্কায় বজলু বিশ্বাস (৪৫) নামে ফরিদপুর সদর উপাজেলা আলিয়াবাদ ইউনিয়নের গদাধরডাঙ্গী গ্রামের এক প্রবাসীর মৃত্যু হয়েছে (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
জানা যায়, আজ বিকালে সুপার শপে কর্মরত অবস্থায় তার সহকর্মীর সাথে কথাকাটাটির একপার্যয়ে তার সহকর্মী তাকে ধাক্কা দেয়। পরবর্তীতে তাকে হাসপাতালে নিয়ে গেলে সেখানে তার মৃত্যু হয়। মৃত্যুকালে তার ১ স্ত্রী, ১ ছেলে ও ১ কন্যা রয়েছে।
তিনি বর্তমানে ফরিদপুর শহরের কমলাপুরের বাসিন্দা তার পিতা ফরিদপুর ডিসি অফিসের অবসরপ্রাপ্ত চাকুরীজীবী আলাউদ্দিন বিশ্বাসের সেজ ছেলে এবং আলিয়াবাদ ইউনিয়নের সাবেক ভারপ্রাপ্ত চেয়ারম্যান মোঃ আকতারুজ্জামান বিশ্বাসের ভাতিজা|
তিনি ২০২৪ সালের শেষের দিকে আবুধাবিতে যান। সেখানেই কর্মরত অবস্থায় আজ বিকাল ৪ টার দিকে তার মৃত্যু হয়| তার মৃত্যুতে পরিবারে শোকের ছায়া নেমে এসেছে| এব্যাপারে সুষ্ঠ তদন্তসহ পরিবারের পক্ষ থেকে তার মৃতদেহ দেশে আনার জন্য সরকারের সহযোগিতা চেয়েছেন।

Reporter Name 










