
ইদানিং রিপোর্টঃ- অবৈধ বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নকরণ ও বিদ্যুতের অপচয় রোধে ফরিদপুরে বিশেষ রাতের অভিযান পরিচালনা করেছে ফরিদপুর পল্লী বিদ্যুৎ সমিতি। শনিবার (১৪ নভেম্বর) রাতে সমিতির সদর দপ্তর, জোনাল ও সাব-জোনাল অফিসের উদ্যোগে মোট ৯টি দল বিভিন্ন এলাকায় এ অভিযান পরিচালনা করে।
অভিযানকালে আবাসিক মিটার থেকে বাণিজ্যিক কাজে বিদ্যুৎ ব্যবহার, রাস্তার বাতি, অটোরিকশা চার্জিং, গ্যারেজ ও ফুটপাতে বিদ্যুৎ ব্যবহারের বিষয়টি পরীক্ষা করা হয়। পাশাপাশি বিভিন্ন অটো চার্জিং স্টেশনের মিটারও পরিদর্শন করা হয়। এ সময় রাত ৮টার পর মার্কেট ও দোকান খোলা রাখার দায়ে ১৮টি মার্কেট ও দোকানের মালিককে সতর্ক করা হয়। অবৈধ বিদ্যুৎ ব্যবহার প্রতিরোধ এবং বিদ্যুৎ সাশ্রয়ে সরকারি নির্দেশনা বাস্তবায়নে এ ধরনের অভিযান ও সচেতনতামূলক কার্যক্রম অব্যাহত থাকবে।