1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৫ অক্টোবর ২০২৬, ০৪:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মহিলা মাদ্রাসার অধ্যক্ষের বিরুদ্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মানববন্ধন  ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে জেলা প্রশাসনের প্রস্তুতিমূলক সভা ফরিদপুর পৌর মহাশ্মশানে ৯ দিনব্যাপী ধর্মীয় অনুষ্ঠান সম্পন্ন ফরিদপুরে নদীভাঙনে ক্ষতিগ্রস্তদের মাঝে চাল ও নগদ অর্থ বিতরণ করলেন নায়াব ইউসুফ এমপি ফরিদপুরে পাঁচ দিনও সন্ধান মিলেনি শরিফুলের ফরিদপুরে পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ

ভাঙ্গায় অজ্ঞাত গাড়ির ধাক্কায় প্রাণ গেল এক নির্মাণ শ্রমিকের

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ৪ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ভাঙ্গা প্রতিনিধিঃ- ফরিদপুরের ভাঙ্গায় মহাসড়ক পারাপারের সময় অজ্ঞাতনামা একটি গাড়ির ধাক্কায় সমর আলী (৩৮) নামের এক নির্মাণ শ্রমিক নিহত হয়েছে। রোববার (৪ অক্টোবর) ভোর সাড়ে ৪টার দিকে ঢাকা–খুলনা মহাসড়কের ভাঙ্গা হাইওয়ে থানার সামনে এ দুর্ঘটনা ঘটে।  নিহত সমর আলী জামালপুর জেলার ইসলামপুর উপজেলার কুড়ালচর গ্রামের আব্দুস সাত্তারের ছেলে।  তিনি পিকআপযোগে ঢাকা থেকে খুলনায় পাইলিংয়ের কাজে যাচ্ছিলেন।

ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা তৌহিদ আহম্মেদ বলেন , ঢাকা থেকে ৮–৯ জনের একটি নির্মাণ শ্রমিকের দল খুলনা যাওয়ার সময়  ভাঙ্গা হাইওয়ে থানার সামনে পিকআপ থামিয়ে চা পান করছিলো। এ সময় ওই দলের  সমর আলী মহাসড়কের দক্ষিণ পাশ থেকে উত্তর পাশে এসেছিলেন। পরে ফিরে আসার  সময় গোপালগঞ্জ থেকে ঢাকাগামী একটি অজ্ঞাতনামা গাড়ি তাকে ধাক্কা দেয়। এতে তিনি মহা সড়কের উপর পড়ে গিয়ে গুরুতর আহত হন। পরে সঙ্গে থাকা সহকর্মীরা তাকে উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে  মৃত বলে ঘোষণা করেন। তার লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ব্যাপারে গাড়িটি সনাক্ত করাসহ আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD