
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের তারার মেলা স্কুলে হঠাৎ সংঘটিত দুর্ঘটনা ও দুর্যোগ মোকাবিলায় করণীয় বিষয়ে প্রশিক্ষণ মহড়া অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১০ নভেম্বর) বাংলাদেশ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উদ্যোগে এ মহড়া অনুষ্ঠিত হয়। এতে বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে অগ্নিকাণ্ড সহ বিভিন্ন আকস্মিক দুর্ঘটনা ও দুর্যোগের সময় করণীয় এবং নিরাপদে পরিস্থিতি মোকাবিলার কৌশল হাতে-কলমে শেখানো হয়। প্রশিক্ষণে অংশগ্রহণের মাধ্যমে শিক্ষক ও শিক্ষার্থীরা জরুরি পরিস্থিতিতে নিজেদের সুরক্ষা নিশ্চিত করা এবং দুর্যোগ মোকাবিলায় প্রয়োজনীয় দক্ষতা ও আত্মবিশ্বাস অর্জন করেন। বিদ্যালয় কর্তৃপক্ষ জানায়, এ ধরনের প্রশিক্ষণ শিক্ষার্থীদের মধ্যে সচেতনতা বৃদ্ধি এবং যেকোনো দুর্যোগ মোকাবিলায় প্রস্তুতি গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।