
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের পূর্ব খাবাসপুর শান্তিবাগের মোড় এলাকার বাসা থেকে তানভীর শেখ (১২) নামে এক শিশু নিখোঁজ হয়েছে। গত ৬ নভেম্বর রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে কাউকে কিছু না জানিয়ে বাসা থেকে বের হওয়ার পর থেকে তার কোনো সন্ধান পাওয়া যাচ্ছে না।
নিখোঁজ তানভীর শেখ নগরকান্দা উপজেলার ছাগলদি গ্রামের মো. জিয়া শেখের ছেলে। বর্তমানে তারা ফরিদপুর পৌরসভার ১৫ নম্বর ওয়ার্ডের পূর্ব খাবাসপুর শান্তিবাগের মোড় এলাকায় ভাড়া বাসায় বসবাস করেন। পরিবার সূত্রে জানা যায়, তানভীর কোনো মোবাইল ফোন ব্যবহার করে না। নিখোঁজ হওয়ার পর আত্মীয়স্বজনের বাড়িসহ সম্ভাব্য বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তার সন্ধান পাওয়া যায়নি। এ ঘটনায় তার বাবা মো. জিয়া শেখ ফরিদপুর কোতোয়ালি থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন জিডি নং ৬৭৪ তারিখ ৯- ১১ ২৬। জিডিতে উল্লেখ করা হয় নিখোঁজ তানভীরের গায়ের রং শ্যামলা, মাথার চুল কালো ও ছোট, উচ্চতা প্রায় ৪ ফুট। নিখোঁজের সময় তার পরনে ছিল জিন্সের প্যান্ট ও হালকা গোলাপি রঙের ফুলহাতা শার্ট। সে ফরিদপুরের আঞ্চলিক ভাষায় কথা বলে। কোনো সহৃদয় ব্যক্তি শিশুটির সন্ধান পেলে ০১৭৭৯-২৮৯৯২৭ নম্বরে যোগাযোগ করার জন্য পরিবারের পক্ষ থেকে অনুরোধ জানানো হয়েছে।