
ইদানিং রিপোর্টঃ- শারদীয় দুর্গাপূজার সপ্তমীতে ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বাবুল চরভদ্রাসন উপজেলার ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন।
এ সময় তিনি ভক্ত ও পূজারিদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং সরকারি ও ব্যক্তিগত পক্ষ থেকে উপহার সামগ্রী ও আর্থিক সহযোগিতা প্রদান করেন। রোববার (১৮ অক্টোবর) এসব পূজামণ্ডপ পরিদর্শন করেন তিনি।
এমপি শহিদুল ইসলাম বাবুল বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সবার মধ্যে সম্প্রীতি, সৌহার্দ্য ও পারস্পরিক শ্রদ্ধাবোধ অটুট রাখতে হবে। সবার সম্মিলিত প্রচেষ্টায় ফরিদপুর-৪ আসনকে শান্তি ও সম্প্রীতির জনপদ হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন তিনি।