1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ - ফরিদপুর ইদানিং
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান বোয়ালমারী সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা

ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ১৭ অক্টোবর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর ডায়াবেটিক অ্যাসোসিয়েশন মেডিকেল কলেজ ও হাসপাতাল পরিদর্শন করে চিকিৎসাসেবার মানোন্নয়ন এবং পরিষ্কার-পরিচ্ছন্নতা নিশ্চিত করার ওপর গুরুত্বারোপ করেছেন হাসপাতালের আহ্বায়ক অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান শামীম। শনিবার (১৭ অক্টোবর) হাসপাতাল পরিদর্শনকালে তিনি রোগীদের সময়মতো প্রয়োজনীয় চিকিৎসাসেবা প্রদান, সেবার মান বজায় রাখা এবং হাসপাতালের সার্বিক পরিচ্ছন্নতা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় দিকনির্দেশনা দেন।

এ সময় তিনি চিকিৎসক, কর্মকর্তা-কর্মচারীসহ সংশ্লিষ্ট সবাইকে নিজ নিজ দায়িত্ব যথাযথভাবে পালনের পাশাপাশি রোগীদের সঙ্গে মানবিক আচরণ করার আহ্বান জানান। একই সঙ্গে হাসপাতালের সেবার মানোন্নয়নে সবাইকে আন্তরিক ও দায়িত্বশীল ভূমিকা রাখার নির্দেশনা দেন। উল্লেখ্য, অধ্যাপক ডা. মুস্তাফিজুর রহমান শামীম ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব) ফরিদপুর জেলা শাখারও আহ্বায়ক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD