1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান বোয়ালমারী সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় সভা ও বৃক্ষরোপণ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (১৪ অক্টোবর) সকালে ফরিদপুর জেলা এলজিইডি কার্যালয়ে পৌঁছালে প্রতিমন্ত্রীকে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয়। পরে তিনি সরকারি কর্মকর্তা ও দলীয় নেতাদের সঙ্গে সংক্ষিপ্ত মতবিনিময় সভায় অংশ নেন। সভা শেষে কার্যালয় প্রাঙ্গণে গাছের চারা রোপণ করেন তিনি। এ সময় উপস্থিত ছিলেন ফরিদপুরের জেলা প্রশাসক মাজহারুল ইসলাম, পুলিশ সুপার শাহরিয়ার মোহাম্মদ নিয়াজি, জেলা পরিষদের প্রশাসক আফজাল হোসেন খান পলাশ, মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গি, জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক জুলফিকার হোসেন জুয়েল, মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজসহ সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তা -কর্মচারীরা। মতবিনিময় সভায় প্রতিমন্ত্রী উপস্থিত কর্মকর্তাদের সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করেন। পরে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশ নেন তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD