1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত - ফরিদপুর ইদানিং
বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ০৪:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং ফরিদপুরে নদীভাঙন ও অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্তদের মাঝে ঢেউটিন ও চেক বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ আলফাডাঙ্গার বারাকুলা উচ্চ বিদ্যালয় পরিদর্শন করলেন এমপি ইলিয়াস মোল্লা ফরিদপুরে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা

ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ২১ বার এই সংবাদটি পড়া হয়েছে




মধুখালী প্রতিনিধিঃ- মধুখালীতে অবস্থিত ‘‘ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থা’র নির্বাচন-২০২৬’’ এর সাধারন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক(প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম স্বাক্ষরিত ফলাফল সীট মোতাবেক জানা যায়, ঘোষিত সংশোধিত তফসিল অনুযায়ী ১৩ অক্টোবর সকাল ৯ টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে নির্বাহী পরিষদের নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। ভোট গ্রহন পরবর্তী বিকেলে নির্বাচনী ফলাফল ঘোষনা করেন নির্বাচন কমিশনার রেজাউল করিম ।এ সময় নির্বাচন কমিশনের সদস্য চিনিকলের কৃষি বিভাগের উপসহকারী ইক্ষু উন্নয়ন কর্মকর্তা মেহেদী হাসানসহ চিনিকলের কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন। নির্বাচনে সভাপতি পদে মো. শফিকুল ইসলাম খান ও সহ সাধারন সম্পাদক পদে আব্দুর রহিম শেখ বিনা প্রতিদ্বন্ধি¦তায় নির্বাচিত হন। এছাড়া সহ সভাপতি, সাধারন সম্পাদক, সাংগঠনিক সম্পাদক, প্রচার সম্পাদক, দপ্তর সম্পাদক, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক, ক্রীড়া সম্পাদক এবং ১১ জন নির্বাহী সদস্য পদ সহ মোট ১৮ টি পদে নির্বাচন অনুষ্ঠিত হয়। এ নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৬০ জন। এর মধ্যে ৫৯ জন ভোটার উপস্থিত হয়ে ভোট প্রদান করেন। সহ সভাপতি পদে মির্জা মুরাদ হোসেন প্রাপ্ত ভোট ৪১, সাধারন সম্পাদক পদে কামরুজ্জামান দাউদ প্রাপ্ত ভোট ৩৪, সাংগঠনিক সম্পাদক পদে মো. আনোয়ার হোসেন প্রাপ্ত ভোট ৪০,প্রচার সম্পাদক পদে মো. মোস্তফা আনোয়ার প্রাপ্ত ভোট ৩৮,দপ্তর সম্পাদক পদে মো. কামাল হোসেন প্রাপ্ত ভোট ৩৪,সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক পদে মনিদিপ সাহা প্রাপ্ত ভোট ৩০,ক্রীড়া সম্পাদক পদে মো. মতিয়ার রহমান প্রাপ্ত ভোট ৩৪, নির্বাচিত হন।

এছাড়া সদস্য পদে যথাক্রমে মো. আলম মোল্যা প্রাপ্ত ভোট ৪০,আব্দুল আজিজ মন্ডল প্রাপ্ত ভোট ৪১, আব্দুল আলিম শেখ প্রাপ্ত ভোট ৩৭, আবুল বাসার মিয়া প্রাপ্ত ভোট ৩৯, মো. আব্বাস মোল্যা প্রাপ্ত ভোট ৪১, মো. আলী আকবার শেখ প্রাপ্ত ভোট ৪৬, এবিএম ইমদাদুল হক লেলিন প্রাপ্ত ভোট ৪১, তোজাম্মেল হক প্রাপ্ত ভোট ৪১ মো. তারিকুল ইসলাম প্রাপ্ত ভোট ৩৮ ,নওশের আলী শেখ প্রাপ্ত ভোট ৩৮, মো,. নওশের আলী সরদার প্রাপ্ত ভোট ৪২। ফরিদপুর চিনিকলের মহাব্যবস্থাপক (প্রশাসন) ও নির্বাচন কমিশনের প্রধান নির্বাচন কমিশনার রেজাউল করিম জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অবাধ,সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সকল প্রস্তৃতি গ্রহণ হয় এবং সুষ্ঠভাবে সম্পন্ন হয়েছে। আখচাষীদের কল্যাণে গঠিত এ সংস্থার ‘নির্বাচন-২০২৬’ কমিশনের ঘোষিত তপসিল অনুযায়ী ১৩ অক্টোবর মঙ্গলবার সকাল ৯টা হতে দুপুর ১ টা পর্যন্ত চিনিকলের প্রশিক্ষণ ভবনে অনুষ্ঠিত হয়েছে। ফরিদপুর চিনিকলের ব্যবস্থাপনা পরিচালক কৃষিবিদ তারেক ফরহাদ জানান, ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার সাধারন পরিষদের গৃহিত সিদ্ধান্ত মোতাবেক নির্বাচনের কার্যকরী পদক্ষেপ গ্রহণ করার মধ্য দিয়ে নির্বাচন সুষ্ঠুভাবে সম্পন্ন হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD