1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৪:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ডাক্তার দেখাতে এসে সড়ক দুর্ঘটনা মৃত্যু ফরিদপুরে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সরকারি অনুদান বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ মধুখালীতে জাতীয় কন্যাশিশু দিবস উপলক্ষ্যে র‍্যালি নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা ফরিদপুর মহিলা ‌ পরিষদের উদ্যোগে চরাঞ্চলে জলবায়ু পরিবর্তন মোকাবিলায় নারীর অংশগ্রহণ বাড়ানোর আহ্বান ফরিদপুরে জাতীয় কন্যাশিশু দিবস পালিত দুর্গাপূজা উপলক্ষ্যে ফরিদপুর পৌরসভার মতবিনিময় সভায় এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি ৪৭ জন ফরিদপুর জেলা আইন-শৃঙ্খলা কমিটির মাসিক সভা অনুষ্ঠিত মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা

নজরুল বর্ষ প্রতিযোগিতায় ফরিদপুরের হুমায়রা তাসফিয়ার টানা সাফল্য, বিভাগীয় পর্যায়ে দোয়া কামনা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১২ অক্টোবর, ২০২৬
  • ১৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- সারাদেশব্যাপী নজরুল বর্ষ প্রতিযোগিতায় ধারাবাহিক সাফল্য অর্জন করেছে ফরিদপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের চতুর্থ শ্রেণির শিক্ষার্থী হুমায়রা তাসফিয়া। স্কুল পর্যায়ে প্রথম হওয়ার পর সদর উপজেলা এবং সর্বশেষ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় ও প্রথম স্থান অর্জন করেছে সে। এবার বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার প্রস্তুতি নিচ্ছে ক্ষুদে এই শিক্ষার্থী।

গত ৫ অক্টোবর উপজেলা অডিটরিয়ামে আয়োজিত পুরস্কার বিতরণী অনুষ্ঠানে জেলা প্রশাসক মাজহারুল ইসলাম ‌ বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন। এর আগে স্কুল পর্যায়ে প্রথম স্থান অর্জন করে সদর উপজেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেয় হুমায়রা। সেখানেও প্রথম স্থান অর্জন করে সে। এছাড়া গত ১০ অক্টোবর বাংলাদেশ শিশু একাডেমি, ফরিদপুরের উদ্যোগে অনুষ্ঠিত জেলা পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নিয়ে আবারও প্রথম স্থান অর্জন করে হুমায়রা তাসফিয়া। তার এ ধারাবাহিক সাফল্যে পরিবার ও বিদ্যালয়ে আনন্দের পরিবেশ সৃষ্টি হয়েছে। জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জনের মধ্য দিয়ে বিভাগীয় পর্যায়ের প্রতিযোগিতায় অংশ নেওয়ার সুযোগ পেয়েছে সে। পরবর্তী পর্যায়েও সাফল্যের ধারা অব্যাহত রাখতে হুমায়রা তাসফিয়ার জন্য সবার কাছে দোয়া ও শুভকামনা কামনা করেছে তার পরিবার।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD