1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান বোয়ালমারী সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ‘অভিন্ন লক্ষ্য উন্নত বিশ্ব, সাশ্রয়ী ও পরিবেশবান্ধব জ্বালানি’ প্রতিপাদ্যকে সামনে রেখে ফরিদপুরে আলোচনা সভার মধ্য দিয়ে বিশ্ব মান দিবস উদযাপন করা হয়েছে।  বুধবার বেলা ১১টার দিকে জেলা প্রশাসন ও বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই), ফরিদপুরের উদ্যোগে জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট সুষ্মিতা সাহার সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো. মাজহারুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) রায়হান গফুর ও সিভিল সার্জন কার্যালয়ের মেডিকেল অফিসার ডা. জ্যোতিময় চৌধুরী। স্বাগত বক্তব্য দেন বিএসটিআই, ফরিদপুরের উপপরিচালক মো. কামাল হোসেন। আলোচনা সভায় বক্তারা বলেন ‌, উৎপাদিত পণ্যের সঠিক মান নিশ্চিত করার পাশাপাশি ব্যবসায়ীদের নৈতিকতার মানদণ্ড বজায় রাখতে হবে। ভোক্তারা শতভাগ মানসম্মত খাবার পাচ্ছেন কি না, সে বিষয়ে গুরুত্ব দিতে হবে। পাশাপাশি মানসম্মত পণ্য উৎপাদন ও বাজারজাতকরণে সংশ্লিষ্ট সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD