
বোয়ালমারী প্রতিনিধিঃ- বোয়ালমারী সরকারি কলেজে একাদশ শ্রেণির নবীন শিক্ষার্থীদের নিয়ে ক্যারিয়ার গাইডলাইন প্রোগ্রাম ও নবীন বরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। ‘মেধা, সততা ও দেশপ্রেমে গড়ি ইনসাফের বাংলাদেশ’ স্লোগানকে সামনে রেখে বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের বোয়ালমারী সরকারি কলেজ শাখা এ অনুষ্ঠানের আয়োজন করে।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবীন শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠন, মেধার বিকাশ ও ক্যারিয়ার পরিকল্পনা বিষয়ে দিক নির্দেশনামূলক পরামর্শ দেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। বোয়ালমারী সরকারি কলেজের হলরুমে আয়োজিত এ অনুষ্ঠানে নবীন শিক্ষার্থীদের পড়াশোনায় মনোযোগী হওয়ার পাশাপাশি মেধা, সততা ও দেশপ্রেমের সমন্বয়ে নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানানো হয়।