1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী - ফরিদপুর ইদানিং
বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ০৪:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান বোয়ালমারী সরকারি কলেজে নবীন বরণ ও ক্যারিয়ার গাইডলাইন অনুষ্ঠানে এমপি ইলিয়াস মোল্লা চরভদ্রাসনে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত ফরিদপুর চিনিকল আখচাষী কল্যাণ সংস্থার নির্বাচন অনুষ্ঠিত

চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বুধবার, ১৪ অক্টোবর, ২০২৬
  • ১৯ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের চরভদ্রাসনে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে নবনির্মিত বাড়ির চাবি, আর্থিক সহায়তার চেক ও সেলাই মেশিন বিতরণ করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী।

বুধবার (১৪ অক্টোবর) সকাল সাড়ে ১০টা থেকে সাড়ে ১১টা পর্যন্ত উপজেলার গাজীরটেক ইউনিয়নের গাজীরটেক গ্রামে ‘আমরা বিএনপি পরিবার’-এর উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। কেন্দ্রীয় কৃষক দলের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক মো. আলমগীর কবিরের বাড়িতে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রুহুল কবির রিজভী। অনুষ্ঠানে আহত জুলাই যোদ্ধাদের মধ্যে একটি নবনির্মিত বাড়ির চাবি, চারটি আর্থিক সহায়তার চেক ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়। এর মাধ্যমে তাঁদের আবাসন, আর্থিক সহায়তা ও কর্মসংস্থানের সুযোগ সৃষ্টির উদ্যোগ নেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন ফরিদপুর-৩ আসনের সংসদ সদস্য চৌধুরী নায়াব ইউসুফ, ফরিদপুর-৪ আসনের সংসদ সদস্য ও কেন্দ্রীয় কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল, কেন্দ্রীয় কৃষক দলের সহসভাপতি খন্দকার নাসিরুল ইসলাম এবং ফরিদপুর জেলা বিএনপির আহ্বায়ক মোদাররেস আলী ইছা। এ ছাড়া স্থানীয় বিএনপি ও অন্যান্য রাজনৈতিক দলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। প্রধান অতিথির বক্তব্যে রুহুল কবির রিজভী বলেন, জুলাই যোদ্ধারা এ দেশের সম্পদ। তাঁদের আত্মত্যাগের বিনিময়ে ফ্যাসিবাদ ও স্বৈরশাসনের পতনের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ও মানুষের অধিকার ফিরে এসেছে। ভবিষ্যতে যেন ফ্যাসিবাদ ফিরে আসতে না পারে, সে জন্য সবাইকে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান তিনি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD