1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি: অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬, ০৪:২৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত চরভদ্রাসনে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি: অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান ফরিদপুরে বিভিন্ন স্থানে দুর্গাপূজার মণ্ডপ পরিদর্শন করলেন নায়াব ইউসুফ এমপি আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের জন্য শাড়ি হস্তান্তর ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ

গুজব শনাক্ত করে দ্রুত ব্যবস্থা নিতে প্রস্তুত এসআরবি: অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ১৯ অক্টোবর, ২০২৬
  • ১৫ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ানো গুজব ও মিথ্যা তথ্য শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নিতে প্রস্তুত রয়েছে স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি)। কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) প্রযুক্তির সহায়তায় গুজব প্রতিরোধে সার্বক্ষণিক কাজ করছে সংস্থাটির সাইবার মনিটরিং টিম। সোমবার (১৯ অক্টোবর) বিকেলে ফরিদপুর শহরের গৌর গোপাল আঙিনার পূজামণ্ডপ পরিদর্শন শেষে এসব কথা বলেন এসআরবি-১০-এর অতিরিক্ত ডিআইজি আসাদুজ্জামান। এ সময় তিনি সাংবাদিকদের বলেন, শারদীয় দুর্গাপূজার নিরাপত্তা নিশ্চিত করতে সর্বোচ্চসংখ্যক সদস্য নিয়োজিত রাখা হয়েছে। কেউ উসকানিমূলক বা মিথ্যা তথ্য ছড়িয়ে বিশৃঙ্খলা সৃষ্টির চেষ্টা করলে তাকে শনাক্ত করে দ্রুত আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও বলেন, পূজামণ্ডপে নারীদের উত্ত্যক্ত করা প্রতিরোধ, গুরুত্বপূর্ণ মণ্ডপে সিসিটিভি স্থাপন এবং বড় মণ্ডপগুলোতে ড্রোনের মাধ্যমে নজরদারির ব্যবস্থা করা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর পাশাপাশি সনাতন ধর্মাবলম্বী স্বেচ্ছাসেবকেরাও নিরাপত্তার দায়িত্ব পালন করছেন। অতিরিক্ত ডিআইজি জানান, এখন পর্যন্ত পূজাকে কেন্দ্র করে বড় ধরনের নাশকতা বা জঙ্গি তৎপরতার কোনো খবর পাওয়া যায়নি। তবে যেকোনো অপতৎপরতা ও বিশৃঙ্খলা মোকাবিলায় এসআরবির সদস্যরা প্রস্তুত রয়েছেন। আগামী ২১ অক্টোবর প্রতিমা বিসর্জনের মধ্য দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা সম্পন্ন করতে গোয়েন্দা, টহল ও পেট্রোল টিমসহ বিভিন্ন ইউনিট দায়িত্ব পালন করছে। পরে তিনি জেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD