
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের আলফাডাঙ্গায় সনাতন ধর্মাবলম্বী নারীদের মধ্যে বিতরণের জন্য পূজা উদ্যাপন কমিটির কাছে শাড়ি হস্তান্তর করেছেন ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লা। সোমবার (১৯ অক্টোবর) সকালে আলফাডাঙ্গায় তাঁর কার্যালয়ে এ শাড়ি হস্তান্তর কার্যক্রম অনুষ্ঠিত হয়। এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা, স্থানীয় জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দ ও পূজা উদ্যাপন কমিটির প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
এ সময় এমপি ইলিয়াস মোল্লা বলেন, ধর্ম-বর্ণ নির্বিশেষে সব মানুষের অধিকার, মর্যাদা ও কল্যাণ নিশ্চিত করা একজন জনপ্রতিনিধির দায়িত্ব। সম্প্রীতি, পারস্পরিক শ্রদ্ধাবোধ ও সৌহার্দ্যের বন্ধন অটুট রেখে জনকল্যাণে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেন তিনি।