1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে আদালত এলাকা থেকে ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ০৫:৪১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর পৌরসভার ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান শুরু ফরিদপুর ধর্ষণ চেষ্টার দায়ে ‌৫ বছরের কারাদণ্ড ‌ ফরিদপুরে পূজামণ্ডপের সৃজনশীল সাজসজ্জায় সম্মাননা প্রদান ফরিদপুরে আদালত এলাকা থেকে ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম ফরিদপুরে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বিক্ষোভ মিছিল ও সমাবেশ ফরিদপুরে ডেঙ্গু প্রতিরোধে মহিলা পরিষদের আলোচনা সভা উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের ডিনস অ্যাওয়ার্ড পেলেন ফরিদপুরের শিক্ষক কুন্তলা ফরিদপুরে শ্রী রামকৃষ্ণ মিশনে কুমারী পূজা অনুষ্ঠিত চরভদ্রাসনে ১৩টি পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি বাবুল বিটিভির জাতীয় বিতর্ক প্রতিযোগিতায় দ্বিতীয় পর্যায়ে ফরিদপুর জিলা স্কুল

ফরিদপুরে আদালত এলাকা থেকে ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ২৯ অক্টোবর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জ*খ*ম করার অভিযোগ উঠেছে।
এ সময় তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ করেছেন পরিবারের সদস্যরা।  বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির কাছে রেললাইনের পাশে এ ঘটনা ঘটে। পরে স্থানীয় লোকজন আহত ব্যক্তিকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে ভর্তি করেন। আহত ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগবস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক লাবলু খাঁর ছেলে। পেশায় ডেকোরেটর শ্রমিক বাচ্চু খাঁ এক ছেলে ও এক মেয়ের বাবা। বাচ্চু খাঁর ভাই ডেকোরেটর শ্রমিক বাদল খাঁ অভিযোগ করেন, বৃহস্পতিবার সকালে এক বন্ধুর সঙ্গে দেখা করতে আদালতপাড়া এলাকায় যান বাচ্চু। সেখান থেকে ১৫ থেকে ২০ জন ব্যক্তি তাঁকে জোর করে একটি ইজিবাইকে তুলে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে যান। পরে ধারালো অস্ত্র দিয়ে কু*পি”য়ে তাঁর বাম হাত ও দুই পায়ের রগ কে”টে দেওয়া হয়। এ বিষয়ে ফরিদপুর কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, আদালত এলাকা থেকে এক ব্যক্তিকে তুলে নিয়ে কুপিয়ে জখম করার বিষয়ে তিনি কিছু জানেন না। ঘটনার কারণ এবং জড়িত ব্যক্তিদের পরিচয় সম্পর্কে বিস্তারিত তথ্য পাওয়া যায়নি।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD