1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধকে ৭ বছরের কারাদণ্ড - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬, ১১:১৬ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে মাতৃদুগ্ধ বিকল্প আইন ও বিধিমালা বিষয়ে কর্মশালা ফরিদপুরে ধর্ষণের দায়ে যাবজ্জীবন কারাদণ্ড ফরিদপুরে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধকে ৭ বছরের কারাদণ্ড ফরিদপুরে নতুন কুঁড়ি স্পোর্টসের জেলা চ্যাম্পিয়ন দলকে ট্র্যাকস্যুট উপহার প্রদান ফরিদপুরে বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক অনুষ্ঠিত ফরিদপুরে এক দিনে নতুন হামের রোগী শনাক্ত হয়নি, হাসপাতালে ভর্তি ৯২ ফরিদপুর প্রেসক্লাবে গান গেয়ে দর্শক মাতালেন সংগীতশিল্পী লাইলী আক্তার ফরিদপুরে ডিবির অভিযানে চাকরিচ্যুত সেনা ও পুলিশ সদস্যসহ ডাকাত চক্রের ৩ জন গ্রেফতার ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা ফরিদপুর জেলা প্রশাসন‌ স্কুল এন্ড কলেজে ‌শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন

ফরিদপুরে ধর্ষণ চেষ্টার দায়ে বৃদ্ধকে ৭ বছরের কারাদণ্ড

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৫ নভেম্বর, ২০২৬
  • ৮ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের মধুখালীতে মাদ্রাসার ১১ বছর বয়সী এক আবাসিক শিশুছাত্রীকে ধর্ষণ চেষ্টার দায়ে মো. সাহেদ আলী (৭৭) নামে এক বৃদ্ধকে সাত বছরের স*শ্র*ম কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তাকে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। জরিমানার অর্থ আদায় করে ভুক্তভোগী শিশুকে দেওয়ার নির্দেশ দিয়েছেন আদালত।

আজ বৃহস্পতিবার (৫ নভেম্বর) দুপুরে ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক শামীমা পারভীন এ রায় ঘোষণা করেন। রায় ঘোষণার সময় আসামি আদালতে উপস্থিত ছিলেন। পরে তাকে পুলিশ পাহারায় জেলা কারাগারে পাঠানো হয়। মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২৪ সালের ২৮ জুন রাত ১টার দিকে মাদ্রাসার আবাসিক ছাত্রীদের কক্ষে ঢুকে ঘুমন্ত শিশুটিকে ধর্ষণের চেষ্টা করেন সাহেদ আলী। তিনি ওই মাদ্রাসার প্রতিষ্ঠাতা ও এক শিক্ষকের বাবা। এ সময় শিশুটির চিৎকারে তিনি কক্ষ থেকে চলে যান।

ঘটনার কয়েক দিন পর শিশুটি তার মাকে বিষয়টি জানায়। পরে ৭ জুলাই শিশুটির মা বাদী হয়ে সাহেদ আলীকে একমাত্র আসামি করে মধুখালী থানায় মামলা করেন। তদন্ত শেষে ২০২৪ সালের ২৬ আগস্ট আদালতে অভিযোগপত্র দাখিল করেন মামলার তদন্ত কর্মকর্তা উপপরিদর্শক (এসআই) নাজিম উদ্দীন ফকির। আদালতের সরকারি কৌঁসুলি (পিপি) গোলাম রব্বানী ভূঁইয়া বলেন, দরিদ্র পরিবারের অসহায়ত্বের সুযোগ নিয়ে শিশুটির সঙ্গে আসামি যে অপরাধ করেছেন, তা ন্যক্কারজনক। এ রায়ে আমরা সন্তুষ্ট। অপরাধ করলে পার পাওয়া যাবে না—এ রায় সেই বার্তাই দিয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD