1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:০৭ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১ ফরিদপুরে ডেভিড দীপক সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান, অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর শহরের ঝিলটুলি এলাকায় যাত্রা শুরু করেছে ব্যতিক্রমী খাবারের প্রতিষ্ঠান ‘খিচুড়ি মহল’। এখানে গরুর মাংসের খিচুড়ির পাশাপাশি পাওয়া যাচ্ছে মহিষের মাংসের খিচুড়ি। সোমবার (২ নভেম্বর) বিকেলে শহরের ঝিলটুলি এলাকায় ডায়াবেটিক হাসপাতালের বিপরীতে ফিতা কেটে প্রতিষ্ঠানটির উদ্বোধন করেন ফরিদপুর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও জেলা খিচুড়ি উৎসব উদযাপন কমিটির সভাপতি সাংবাদিক মাহবুব হোসেন পিয়াল।

উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের পরিচালক মো. রাকিবুল হাসান ও মো. কাউসার মুন্সি, ফরিদপুর ট্যুর অ্যান্ড ট্রাভেলের পরিচালক রাজন সরদার, আমিনুল ইসলাম আপন, মো. সুমন, কনটেন্ট ক্রিয়েটর আর.কে. নাজমুল ও সাব্বির হোসেনসহ অনেকে। প্রতিষ্ঠানের পরিচালক মো. রাকিবুল হাসান জানান, ফরিদপুরে প্রথমবারের মতো মহিষের মাংসের খিচুড়ি পরিবেশনের উদ্যোগ নিয়েছেন তাঁরা। প্রতি প্লেট মহিষের মাংসের খিচুড়ি ১৫০ টাকা এবং গরুর মাংসের খিচুড়ি ১৪০ টাকা নির্ধারণ করা হয়েছে। খেতে আসা তানভীর নাহিদ বলেন, মহিষের মাংসের খিচুড়ি তাঁর কাছে একেবারেই নতুন অভিজ্ঞতা। খাবারের মান ভালো এবং খিচুড়ির সঙ্গে পরিবেশিত চাটনিও বেশ সুস্বাদু। উদ্যোক্তাদের আশা, ব্যতিক্রমী এ আয়োজন ফরিদপুরের খাবার প্রেমীদের মধ্যে সাড়া ফেলবে এবং স্থানীয় খাদ্য সংস্কৃতিতে নতুন মাত্রা যোগ করবে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD