1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৪:১১ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১ ফরিদপুরে ডেভিড দীপক সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান, অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- শীতের আগমনী বার্তা পুরোপুরি না এলেও ফরিদপুর শহরের বিভিন্ন স্থানে শুরু হয়েছে শীতবস্ত্র বিক্রি। ফুটপাত ও বাজারের দোকানগুলোতে শীতের পোশাকের পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। তবে আবহাওয়া এখনো গরম থাকায় বেচাকেনা তেমন জমে ওঠেনি। শীত বাড়লে বিক্রি বাড়বে বলে আশা করছেন তারা। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যায় শহরের বলাকা সুপার মার্কেটের সামনে ভ্রাম্যমাণ শীতবস্ত্র বিক্রেতা ঝনো সাহা জানান, এখনো তেমন বেচাকেনা হচ্ছে না। তার দোকানে মেয়েদের কার্ডিগান ১০০ থেকে ৫০০ টাকা, শিশুদের পোশাক ৫০ থেকে ৩০০ টাকা এবং ছেলেদের জ্যাকেট ৩০০ থেকে ৮০০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে।

অন্যদিকে, হাজী শরীয়তুল্লাহ বাজারের ব্যবসায়ী আব্দুল সাত্তার জানান, শীতের পোশাক বিক্রি শুরু হলেও ক্রেতাদের উপস্থিতি এখনো কম। তার দোকানে ছেলে ও মেয়েদের জ্যাকেট ১০০ থেকে ৩০০ টাকা এবং শিশুদের পোশাক, বড়দের জ্যাকেট ও সোয়েটার ২০০ থেকে ৫৫০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। তিনি আরও জানান, প্রাথমিকভাবে গার্মেন্টস থেকে সংগ্রহ করা পোশাক দিয়েই বিক্রি শুরু করেছেন তারা। শীতের পোশাকের নতুন চালান এখনো বাজারে না আসায় বেশি পরিমাণে মালামাল তুলতে পারছেন না। শীত বাড়লে নতুন পোশাক আনা হবে। তখন বর্তমান দামে এসব শীতবস্ত্র পাওয়া যাবে না। ব্যবসায়ীরা জানান, শীতের তীব্রতা বাড়ার সঙ্গে সঙ্গে ক্রেতাদের উপস্থিতি ও বেচাকেনা বাড়বে বলে তারা আশাবাদী।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD