1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৬:০৪ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১ ফরিদপুরে ডেভিড দীপক সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান, অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : রবিবার, ১ নভেম্বর, ২০২৬
  • ৩১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- খেলাঘরকে শিশু-কিশোরদের অধিকার, মুক্তচিন্তা ও প্রগতিশীল সমাজ প্রতিষ্ঠার শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান জানিয়েছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতৃবৃন্দ।

খেলাঘর জাতীয় সম্মেলন-২০২৭ সফল করার লক্ষ্যে ফরিদপুর জেলা খেলাঘরের উদ্যোগে এক সাংগঠনিক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন জেলা সভাপতি আলতাফ হোসেন। সভায় কেন্দ্রীয় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন খেলাঘরের সহ-সাধারণ সম্পাদক সুনীল সরকার মিন্টু, সম্পাদকমণ্ডলীর সদস্য নশ্রু কামাল খান ও কেন্দ্রীয় কমিটির সদস্য সুবর্ণা আরিফিন। বক্তারা জানান, আগামী ২২ ও ২৩ জানুয়ারি ২০২৭ ঢাকায় দুই দিনব্যাপী জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হবে। সম্মেলন সফল করতে ডিসেম্বরের মধ্যে সব আসরের সম্মেলন ও আঞ্চলিক সম্মেলন সম্পন্ন করার আহ্বান জানান তাঁরা।

বক্তারা বলেন, খেলাঘর শুধু সাংস্কৃতিক সংগঠন নয়, এটি শিশু-কিশোরদের অধিকার প্রতিষ্ঠা, মুক্তচিন্তা ও প্রগতিশীল সমাজ গঠনের আন্দোলন। প্রতিটি আসরকে সক্রিয় সাংগঠনিক কেন্দ্রে পরিণত করতে হবে। শিশু হত্যা, অপহরণ, ধর্ষণ, নারী নির্যাতন ও যৌন নিপীড়নের বিরুদ্ধে গণপ্রতিরোধ গড়ে তুলতে হবে। পাশাপাশি বৈষম্যহীন, গণমুখী, বিজ্ঞানভিত্তিক ও অসাম্প্রদায়িক শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার আন্দোলন জোরদার এবং সংগঠনের ঘোষণাপত্র ও গঠনতন্ত্র যুগোপযোগী করার ওপর গুরুত্বারোপ করেন তাঁরা। সভায় জেলা সহসভাপতি আলেয়া হক, রুবিয়া মিল্লাত, মলয় সাহা ও উত্তম দত্ত; সম্পাদকমণ্ডলীর সদস্য নিমাই বিশ্বাস, অ্যাডভোকেট প্রীতিকনা রাহা, গীতা সাহা, ডা. মনোজ সাহা, খুশি রহমান ও নূর আবদুল্লাহ সাঈদ উপস্থিত ছিলেন। এ ছাড়া ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, সাংগঠনিক সম্পাদক মঞ্জুয়ারা বেগমসহ দোয়েল সাথী, সূর্য সাথী, নবীন সাথী, তিতুমীর, কোয়েল সাথী, অর্কিড ও আসমানীসহ মোট ১০টি আসরের নেতৃবৃন্দ ও সংগঠকরা সভায় অংশ নেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD