1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৩:১০ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১ ফরিদপুরে ডেভিড দীপক সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান, অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ খেলাঘরকে শক্তিশালী গণসাংস্কৃতিক আন্দোলনে রূপ দেওয়ার আহ্বান

ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ২ নভেম্বর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের ভাঙ্গায় দুটি মোটরসাইকেলের সংঘর্ষে দুই চালক নিহত হয়েছেন। এ ঘটনায় দুই মোটরসাইকেলের দুই আরোহী গুরুতর আ*হ*ত হয়েছেন। সোমবার (২ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৬টার দিকে ভাঙ্গা পৌরসভার গোলচত্বর থেকে প্রায় ২০০ গজ পশ্চিমে ভাঙ্গা-গোপালগঞ্জ মহাসড়কের মডেল মসজিদ সংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নি*হ*তরা হলেন ভাঙ্গা উপজেলার হাজরাহাটি গ্রামের দুলালের ছেলে এজাজুল (২০) এবং নগরকান্দা উপজেলার জিয়াখুলি গ্রামের শাহাদাত সরকারের ছেলে স্বাধীন (২০)। আহতরা হলেন ভাঙ্গার ভাড়ইডাঙ্গা গ্রামের শওকতের ছেলে রাজন (২১) এবং নগরকান্দার জিয়াখুলি গ্রামের আব্দুর রহমানের ছেলে ইয়াসিন (২৮)।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, দুটি মোটরসাইকেল একই দিকে গোপালগঞ্জের উদ্দেশে যাচ্ছিল। এ সময় অতিরিক্ত গতির কারণে মোটরসাইকেল দুটির চালক নিয়ন্ত্রণ হারালে সংঘর্ষের পর সেগুলো মহাসড়কের রেলিংয়ে ধাক্কা খায়। এতে ঘটনাস্থলেই দুই চালক নি*হ”ত হন এবং দুই আরোহী গুরুতর আহত হন। স্থানীয়রা আ*হ*ত”দের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ভাঙ্গা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল দুটি জব্দ করে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD