1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং - ফরিদপুর ইদানিং
সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ০৪:৫৪ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে দুর্গাপূজা উপলক্ষ্যে বস্ত্র বিতরণ করলেন এমপি নায়াব ইউসুফ ফরিদপুরে কৃষক সমিতির সম্মেলন, ১৯ সদস্যের কমিটি গঠন ফরিদপুর ডায়াবেটিক হাসপাতালে চিকিৎসাসেবার মানোন্নয়ন ও পরিচ্ছন্নতায় গুরুত্বারোপ ফরিদপুরে এলজিইডি প্রতিমন্ত্রী মীর শাহ আলমের মতবিনিময় ও বৃক্ষরোপণ ফরিদপুরে ইটভাটার মিক্সার মেশিনে শ্রমিকের মৃত্যু ‌ ফরিদপুরে সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও প্রতিষ্ঠানের অনুদানের আবেদন যাচাই-বাছাইয়ে সভা চরভদ্রাসনে জুলাই যোদ্ধাদের বাড়ির চাবি, চেক ও সেলাই মেশিন বিতরণ করলেন রিজভী ফরিদপুরে বিশ্ব মান দিবস পালিত চাকরির প্রলোভনে রাশিয়ায় নিয়ে যুদ্ধে পাঠানোর অভিযোগ ফরিদপুর মেডিকেল কলেজের সামনে পৌরসভার পরিচ্ছন্নতা অভিযান

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে দুদকের প্রেস ব্রিফিং

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ১৩ অক্টোবর, ২০২৬
  • ১২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগে অভিযান চালিয়ে প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে অব্যবহৃত থাকার তথ্য পেয়েছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। জনবল সংকট ও দীর্ঘদিন চালু না থাকায় যন্ত্রটি বর্তমানে অকেজো অবস্থায় পড়ে রয়েছে বলে জানিয়েছে সংস্থাটি মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৭টা ৪০ মিনিট থেকে রাত ৮টা পর্যন্ত হাসপাতালটিতে অভিযান-পরবর্তী এক প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। এতে সাংবাদিকদের বিভিন্ন তথ্য জানান ফরিদপুর জেলা দুদকের সহকারী পরিচালক মুস্তাফিজুর রহমান। এ সময় দুদকের তিন সদস্যের একটি দল এবং স্থানীয় প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন প্রেস ব্রিফিংয়ে দুদক কর্মকর্তারা জানান, হাসপাতালের বিভিন্ন সময়ে কেনাকাটার নথিপত্র পর্যালোচনার পাশাপাশি দীর্ঘদিন ধরে অব্যবহৃত চিকিৎসা সরঞ্জাম সম্পর্কে তথ্য সংগ্রহ করা হয়েছে। এ সময় হাসপাতালের কার্ডিওলজি বিভাগের প্রায় ৮ কোটি ৮৮ লাখ টাকা মূল্যের ক্যাথল্যাব যন্ত্র দীর্ঘদিন ধরে ব্যবহার না করার বিষয়টি চিহ্নিত করা হয়। এ ছাড়া হাসপাতালে পর্যাপ্ত ওষুধ সরবরাহ না থাকা, প্রয়োজনীয় ফিল্মের অভাবে এক্স-রে ও সিটি স্ক্যান পরীক্ষা করতে না পারা এবং সরকারি অ্যাম্বুলেন্সের স্বল্পতার বিষয়গুলোও তুলে ধরা হয়।

দুদক সূত্রে জানা গেছে, গত ১২ অক্টোবর ফরিদপুর জেলা দুদকের আট সদস্যের একটি দল হাসপাতালটিতে অভিযান পরিচালনা করে। অভিযানে সংগৃহীত তথ্য ও নথিপত্র বিস্তারিতভাবে পর্যালোচনা করে কমিশনে পূর্ণাঙ্গ প্রতিবেদন জমা দেওয়া হবে বলে প্রেস ব্রিফিংয়ে জানানো হয়। হাসপাতালের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের বিষয়ে তদন্ত শেষে কমিশনে প্রতিবেদন উপস্থাপন করা হবে বলে জানিয়েছে দুদক।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD