1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা - ফরিদপুর ইদানিং
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা ফরিদপুর জেলা প্রশাসন‌ স্কুল এন্ড কলেজে ‌শিক্ষার্থীদের কারাতে প্রশিক্ষণের উদ্বোধন ফরিদপুরে ৩৫ লিটার চোলাইমদসহ নারী মাদক ব্যবসায়ী গ্রেপ্তার ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তাকে অনুদান ও উপকরণ বিতরণ ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১

ফরিদপুরে বিএসটিআইয়ের মোবাইল কোর্ট, তিন প্রতিষ্ঠানে ৮০ হাজার টাকা জরিমানা

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে পণ্যের মান নিয়ন্ত্রণ, সঠিক পরিমাপ নিশ্চিতকরণ ও ভোক্তা অধিকার সংরক্ষণে মোবাইল কোর্ট পরিচালনা করেছে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইনস্টিটিউশন (বিএসটিআই)। মঙ্গলবার (৩ নভেম্বর) সদর উপজেলার বিভিন্ন স্থানে পরিচালিত এ অভিযানে তিনটি প্রতিষ্ঠানকে মোট ৮০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বিএসটিআই আঞ্চলিক কার্যালয় ফরিদপুর, জেলা প্রশাসন ও জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সমন্বয়ে গঠিত টাস্কফোর্স এ অভিযান পরিচালনা করে। অভিযানে বাখুণ্ডার মিনিবাস ফিলিং স্টেশনে ট্যাংকলরির ক্যালিব্রেশন সনদ না পাওয়ায় ওজন ও পরিমাপ মানদণ্ড আইন-২০১৮ অনুযায়ী ৩০ হাজার টাকা জরিমানা করা হয়। লালখাঁর মোড়ের রিজিক ড্রিংকিং ওয়াটার প্রতিষ্ঠানের প্যাকেজড ড্রিংকিং ওয়াটারের সিএম লাইসেন্স বিষয়ে মিথ্যা তথ্য দেওয়ায় বিএসটিআই আইন-২০১৮ অনুযায়ী ১০ হাজার টাকা জরিমানা করা হয়। এ ছাড়া কাফুরা মুন্সীবাজার এলাকার আল বারাকাহ এন্ড কোং প্রতিষ্ঠানে গ্যাস সিলিন্ডারের ক্রয়-বিক্রয়ের রশিদ যথাযথভাবে সংরক্ষণ না করায় ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ অনুযায়ী ৪০ হাজার টাকা জরিমানা করা হয়। অন্যদিকে, ফরিদপুর-বরিশাল মহাসড়কের কাফুরা এলাকার ইউনাইটেড ফিলিং স্টেশনের সব ডিসপেন্সিং ইউনিটে জ্বালানি তেলের পরিমাপ সঠিক পাওয়া যায়। মোবাইল কোর্ট পরিচালনা করেন জেলা প্রশাসকের কার্যালয়ের সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট ইনসানা তানজীন ইকো। এ সময় বিএসটিআই ফরিদপুরের পরিদর্শক (মেট্রোলজি) মো. খালিদ হাসান ও ফিল্ড অফিসার (সিএম) প্রকৌশলী এস এম সোহরাব হোসেন প্রসিকিউটর হিসেবে উপস্থিত ছিলেন। জনস্বার্থে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে বিএসটিআই কর্তৃপক্ষ।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD