1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তাকে অনুদান ও উপকরণ বিতরণ - ফরিদপুর ইদানিং
মঙ্গলবার, ০৩ নভেম্বর ২০২৬, ০৮:৪০ অপরাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তাকে অনুদান ও উপকরণ বিতরণ ফরিদপুরে বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের ‌মানববন্ধন ফরিদপুরে যাত্রা শুরু করল খিচুড়ি মহল ফরিদপুরে নিলটুলী স্বর্ণকারপট্টিতে হচ্ছে শ্যামাপূজা ফরিদপুরে শীতের আগেই শুরু শীতবস্ত্র বিক্রি, জমেনি বেচাকেনা ভাঙ্গায় দুই মোটরসাইকেলের সংঘর্ষে প্রাণ গেল দুজনের ‌ ফরিদপুরে ২৪ ঘণ্টায় হাম সন্দেহে হাসপাতালে ভর্তি ৪৪ জন, মোট মৃত্যু ২১ ফরিদপুরে ডেভিড দীপক সাহার অন্ত্যেষ্টিক্রিয়া সম্পন্ন ফরিদপুরে নানা আয়োজনে জাতীয় যুব দিবস পালিত ফরিদপুরে পরিবেশ উন্নয়ন ফোরামের স্মারকলিপি প্রদান, অম্বিকা ময়দানে উচ্চশব্দে অনুষ্ঠান বন্ধের নির্দেশ

ফরিদপুরে ৮ কৃষি উদ্যোক্তাকে অনুদান ও উপকরণ বিতরণ

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : মঙ্গলবার, ৩ নভেম্বর, ২০২৬
  • ২ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে কৃষি উৎপাদন বৃদ্ধি ও গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করতে আটজন সদস্যের মধ্যে অনুদান ও কৃষি উপকরণ বিতরণ করেছে সোসাইটি ডেভেলপমেন্ট কমিটি (এসডিসি)।

মঙ্গলবার (৩ নভেম্বর) পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের (পিকেএসএফ) আর্থিক ও কারিগরি সহযোগিতায় এবং এসডিসির বাস্তবায়নে ‘এগ্রো-মাইক্রোএন্টারপ্রাইজ ডেভেলপমেন্ট ইউনিট (এগ্রিকালচার)’ প্রকল্পের আওতায় ফরিদপুর সদর শাখার এসব সদস্যকে অনুদান প্রদান করা হয়। অনুদানপ্রাপ্তদের মধ্যে উচ্চফলনশীল নতুন জাতের ফসল চাষে তিনজন, জলবায়ু সহনশীল জাতের ফসল চাষে একজন, আন্তঃফসল চাষ প্রদর্শনীতে একজন, পেঁয়াজের মানসম্মত বীজ উৎপাদনে দুজন এবং এগ্রো-ইকোলজিক্যাল ফার্মিং পদ্ধতিতে বছরব্যাপী ফসল চাষে একজন রয়েছেন। এ সময় সদস্যদের মধ্যে ফসল ও সবজির বীজ, ফলগাছের চারা, জৈব বালাইনাশক, জৈব সার, সিমেন্টের খুঁটি, সাইনবোর্ড, রেজিস্টার খাতা ও কলমসহ বিভিন্ন কৃষি উপকরণ বিতরণ করা হয়। অনুষ্ঠানে উপস্থিত থেকে উপকরণ বিতরণ করেন এসডিসির নির্বাহী পরিচালক কাজী আশরাফুল হাসান। এ সময় আরও উপস্থিত ছিলেন ঊর্ধ্বতন সহকারী পরিচালক (প্রশাসন) ইরানি সাদেক, ডেপুটি প্রোগ্রাম ম্যানেজার ও এএমডিইউর অতিরিক্ত কো-অর্ডিনেটর ডা. বিপ্লব কুমার মোহন্ত, এগ্রিকালচার অফিসার সুমাইয়া হাসান এবং সহকারী এগ্রিকালচার অফিসার সাজিদ আহমেদ। এসডিসি কর্তৃপক্ষ জানায়, কৃষিতে আধুনিক প্রযুক্তির ব্যবহার ও দক্ষতা বৃদ্ধির মাধ্যমে গ্রামীণ উদ্যোক্তাদের স্বাবলম্বী করা, কৃষি উৎপাদনশীলতা বাড়ানো এবং টেকসই কৃষি উন্নয়ন নিশ্চিত করাই এ কার্যক্রমের মূল লক্ষ্য।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD