Faridpur ০৫:০২ পূর্বাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬

মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর

  • Reporter Name
  • Update Time : ০৫:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬
  • ৪ Time View

মধুখালী প্রতিনিধিঃ- ফরিদপুরের মধুখালীতে নসিমন উল্টে রাহুল মোল্লা (১১) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। ২৬ সেপ্টেম্বর  দুপুর সাড়ে ২টার দিকে উপজেলার কামালদিয়া ইউনিয়নের রাইকদহ ব্রিজ সংলগ্ন মধুখালী- মজুরদিয়া আঞ্চলিক সড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রাহুল মোল্লা মধুখালী উপজেলার উলুহাট গ্রামের বাকি মোল্লার ছেলে। জানা যায়, কুয়াশদিয়া এলাকা থেকে নসিমনে করে বাড়ি ফেরার সময় রাইকদহ ব্রিজের পাশে ছাগল বাঁধা দড়ির সঙ্গে নসিমনের ধাক্কা লাগে। এতে নসিমনটি উল্টে রাহুল গুরুতর আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে মধুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। পরে সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করা হয়। ঢাকা নেওয়ার পথে সন্ধ্যা ৬টার দিকে রাহুলের মৃত্যু হয়। খবর পেয়ে মধুখালী থানার এসআই মুক্তার হোসেন সঙ্গীয় ফোর্সসহ ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় আইনগত কার্যক্রম সম্পন্ন করেন। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে।

Tag :

Write Your Comment

Your email address will not be published. Required fields are marked *

Save Your Email and Others Information

About Author Information

MD AKTAR UZZAMAN

জনপ্রিয় সংবাদ

মধুখালীতে নসিমন উল্টে প্রাণ গেল ‌ কিশোর রাহুল মোল্লার শিশুর

Update Time : ০৫:১১:৫৩ পূর্বাহ্ন, রবিবার, ২৭ সেপ্টেম্বর ২০২৬