1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন - ফরিদপুর ইদানিং
রবিবার, ০৪ অক্টোবর ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুরে পৌর প্রাক-প্রাথমিক বিদ্যালয় ও সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধন নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন সালথায় বাংলাদেশ খেলাফত মজলিসের মাসিক বৈঠক বিএনপি সরকার সংখ্যালঘু তত্ত্বে  বিশ্বাস করে না: পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ বৃহত্তর ফরিদপুরে বেকারত্বের পরিমাণ সবচেয়ে বেশি: অর্থ উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর লায়ন্স ক্লাব অব ফরিদপুরের সপ্তাহব্যাপী সেবা কার্যক্রম ফরিদপুর জেলা ক্রীড়া সংস্থার এ্যাডহক কমিটি গঠন ফরিদপুরে আন্তর্জাতিক প্রবীণ দিবস পালিত ফরিদপুরে চ্যানেল আইয়ের ২৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত ফরিদপুরে টায়ারের গোডাউনে অগ্নিকাণ্ড, ক্ষতি ৩ লাখ টাকা

নারী-শিশু নির্যাতনের প্রতিবাদে ফরিদপুরে খেলাঘরের মানববন্ধন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : শনিবার, ৩ অক্টোবর, ২০২৬
  • ১৮ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইদানিং রিপোর্টঃ- দেশব্যাপী নারী ও শিশু নির্যাতন, ধর্ষণ, হত্যা ও অপহরণের প্রতিবাদে ফরিদপুরে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

শনিবার সকাল ১১টায় সদর উপজেলার শিবরামপুরের পিঠা-কুমড়া বাজারে খেলাঘর ফরিদপুর জেলা কমিটি, ইলা মিত্র খেলাঘর আসর ও তিতুমীর খেলাঘর আসরের যৌথ উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হয়। খেলাঘর ফরিদপুর জেলা কমিটির সভাপতি আলতাফ হোসেনের সভাপতিত্বে সমাবেশ পরিচালনা করেন জেলা খেলাঘরের সম্পাদকমণ্ডলীর সদস্য অধ্যাপক নূর আব্দুল্লাহ্ সাঈদ। এতে বক্তব্য দেন ইলা মিত্র খেলাঘর আসরের সভাপতি আনোয়ার হোসেন আনা, সাধারণ সম্পাদক জাহানারা বেগম, তিতুমীর খেলাঘর আসরের আহ্বায়ক অসিত চক্রবর্তী, সদস্য সচিব লাভলী আক্তারসহ সংগঠনের নেতৃবৃন্দ।

বক্তারা সমাজে নারী ও শিশু নির্যাতনের ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেন। তারা নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সরকারকে কার্যকর ভূমিকা নেওয়ার আহ্বান জানান। বক্তারা বলেন, নারী ও শিশু নির্যাতন প্রতিরোধে সমাজের সর্বস্তরের মানুষকে এগিয়ে আসতে হবে। এ ধরনের অপরাধের বিরুদ্ধে ঐক্যবদ্ধ সামাজিক প্রতিরোধ গড়ে তুলতে হবে। একই সঙ্গে নিরাপদ শৈশব ও নারীর মর্যাদা নিশ্চিত করতে সরকারের প্রতি জোর দাবি জানান তারা। মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশে সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও কর্মীরা উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD