
ইদানিং রিপার্টঃ- ফরিদপুর শহরের আলীপুরে যুব ইসলামিক ফাউন্ডেশনের উদ্যোগে দ্বিতীয়বারের মতো বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত হতে যাচ্ছে। আগামী ২০ নভেম্বর শুক্রবার বাদ আছর থেকে আলাউদ্দিন খান সড়কের আঃ রাজ্জাকের মোড়ে ওমর খানের বাড়ির সামনে এ মাহফিল অনুষ্ঠিত হবে। মাহফিলে সভাপতিত্ব করবেন আলহাজ্ব আজম খান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ফরিদপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক, বিশিষ্ট ব্যবসায়ী সমাজসেবক ও ফরিদপুর পৌরসভার মেয়র পদপ্রার্থী সৈয়দ জুলফিকার হোসেন জুয়েল। বিশেষ অতিথি থাকবেন তরুণ সমাজসেবক ও ফরিদপুর পৌরসভার ১১ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পদপ্রার্থী মো. সাজিব খান।
মাহফিলে ইসলামী আলোচনা ও পবিত্র কোরআনের তাফসির পেশ করবেন আমন্ত্রিত ওলামায়ে কেরাম। আলোচকদের মধ্যে রয়েছেন মাওলানা ক্বারী ইমাম হোসাইন জিহাদী (কুয়াকাটা), মুফতি আব্দুল্লাহ বিন মুস্তফা, হাফেজ মাওলানা তবীবুর রহমান ও মুফতি আশিকুর রহমান খান। আয়োজকরা জানান, মাহফিল সফল করতে এলাকাবাসী সার্বিক সহযোগিতা করছেন। তাঁরা ধর্মপ্রাণ মুসল্লিদের দলে দলে মাহফিলে উপস্থিত থাকার আহ্বান জানিয়েছেন।