1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরের নর্থ চ্যানেলে কৃষক সমিতির ১৭ সদস্যের কমিটি গঠন - ফরিদপুর ইদানিং
সোমবার, ০৯ নভেম্বর ২০২৬, ১০:১৩ অপরাহ্ন

ফরিদপুরের নর্থ চ্যানেলে কৃষক সমিতির ১৭ সদস্যের কমিটি গঠন

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : সোমবার, ৯ নভেম্বর, ২০২৬
  • ৩ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুর সদর উপজেলার নর্থ চ্যানেল ইউনিয়নে বাংলাদেশ কৃষক সমিতির ইউনিয়ন সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। সম্মেলনে দুলাল বিশ্বাসকে সভাপতি ও বাচ্চু শেখকে সাধারণ সম্পাদক করে ১৭ সদস্যবিশিষ্ট নতুন ইউনিয়ন কমিটি গঠন করা হয়েছে। কৃষক নেতা দুলাল বিশ্বাসের সভাপতিত্বে অনুষ্ঠিত সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ভাঙ্গা উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও কৃষক সমিতির ফরিদপুর জেলা কমিটির সভাপতি সুধীন সরকার মঙ্গল। বিশেষ অতিথি ছিলেন কৃষক সমিতির কেন্দ্রীয় কমিটির সদস্য অ্যাডভোকেট মানিক মজুমদার।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা কমিটির সাধারণ সম্পাদক আবদুর রহমান লাল্টু, সাংগঠনিক সম্পাদক অজিত বিশ্বাস, সদর উপজেলা কমিটির সাধারণ সম্পাদক এস এম হাসেম, সাংগঠনিক সম্পাদক অধ্যাপক নূর আবদুল্লাহ সাঈদ এবং ঈশান গোপালপুর ইউনিয়ন কমিটির সভাপতি জাহানারা বেগমসহ সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতারা। সম্মেলনে কৃষকদের অধিকার প্রতিষ্ঠা, স্বার্থসংশ্লিষ্ট দাবি-দাওয়া এবং সংগঠনকে আরও শক্তিশালী করার বিষয়ে আলোচনা করা হয়। পরে ১৭ সদস্যবিশিষ্ট নর্থ চ্যানেল ইউনিয়ন কমিটি ঘোষণা করা হয়।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD