
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক, ফরিদপুর মোহামেডান স্পোর্টিং ক্লাবের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক, খন্দকার হোটেলের স্বত্বাধিকারী ও ব্যবসায়ী খন্দকার মুজিবুর রহমান মিলু (৬৪) ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে,,, রাজেউন)। বৃহস্পতিবার দিবাগত রাত ৩ টা১৫ মিনিটের দিকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। তিনি ডেঙ্গু ও হৃদরোগে আক্রান্ত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক ছেলে ও দুই মেয়ে সহ অসংখ্য আত্মীয় -স্বজন, বন্ধুবান্ধব ও গুণগ্রাহী রেখে গেছেন।
তার মৃত্যুতে পরিবারের সদস্য, আত্মীয় -স্বজন, বন্ধু- বান্ধবসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ গভীর শোক প্রকাশ করেছেন। তারা মরহুমের রুহের মাগফিরাত কামনা এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জানিয়েছেন। পারিবারিক সূত্রে জানা গেছে, তার নামাজে জানাজা বাদ জোহর ফরিদপুরের চৌরঙ্গী জামে মসজিদে অনুষ্ঠিত হয়।