1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬, ০৬:১৩ পূর্বাহ্ন
শিরোনাম :
ফরিদপুর জিলা স্কুলের সিনিয়র শিক্ষক তানভীরুল ইসলামের বিদায় সংবর্ধনা ফরিদপুরে জাতীয় সমবায় দিবস উপলক্ষে আলোচনা সভা ফরিদপুর মহিম ইন্সটিটিউশনের ৮৮ বছরপূর্তি ও পুনর্মিলনী উপলক্ষে প্রচার শোভাযাত্রা ফরিদপুরের আলীপুর যুব ইসলামিক ফাউন্ডেশনের ওয়াজ মাহফিল আগামী ২০ নভেম্বর ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল ফরিদপুর জেলা প্রশাসন স্কুল অ্যান্ড কলেজে বর্ষ সমাপনী আনন্দ উৎসব ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের বাসের হেলপার আব্দুল মান্নানের মৃত্যু ফরিদপুর জেলা স্বর্ণশিল্পী শ্রমিক ইউনিয়নের সভাপতি সঞ্জয়, সম্পাদক অনিক ফরিদপুরের তারার মেলা স্কুলে দুর্যোগ মোকাবিলায় ফায়ার সার্ভিসের প্রশিক্ষণ মহড়া হরতাল-অবরোধের প্রতিবাদে ফরিদপুরে কোতোয়ালি বিএনপির বিক্ষোভ মিছিল

ফরিদপুরে বিপ্লব ও সংহতি দিবস উপলক্ষে বিএনপির আলোচনা সভা ও দোয়া মাহফিল

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ১২ নভেম্বর, ২০২৬
  • ৬ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- মহান বিপ্লব ও সংহতি দিবস-২০২৬ উপলক্ষে ফরিদপুরে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১২ নভেম্বর) বিকেলে ফরিদপুর পুরাতন বাসস্ট্যান্ডে মডেল মসজিদের সামনে মহানগর বিএনপির ১২ ও ১৬ নম্বর ওয়ার্ড শাখার উদ্যোগে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়। ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি ইসমাইল হোসেন লাভলুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ফরিদপুর মহানগর বিএনপির আহ্বায়ক এ এফ এম কাইয়ুম জঙ্গী। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মহানগর বিএনপির সদস্যসচিব গোলাম মোস্তফা মিরাজ, যুগ্ম আহ্বায়ক মো. আতাউর রশিদ বাচ্চু, সৈয়দ মোস্তাক হোসেন বাবলু ও মো. শেখ মোহাম্মদ মাজেদ বিশেষ বক্তা হিসেবে বক্তব্য দেন মো. মাসুদ রানা।

অনুষ্ঠান পরিচালনা করেন ১২ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. লিপু শেখ ও ১৬ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মো. সাহিদুর রহমান সাহিদ। আলোচনা সভায় বক্তারা বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান বহুদলীয় গণতন্ত্রের প্রবক্তা। তিনি দেশে বাক্‌স্বাধীনতা, গণতন্ত্র ও সংবাদপত্রের স্বাধীনতা প্রতিষ্ঠা করেছিলেন। বক্তারা অভিযোগ করেন, বিগত ১৭ বছর দেশে মানুষের গণতান্ত্রিক ও ভোটাধিকার খর্ব করা হয়েছে। বিরোধী রাজনৈতিক নেতাকর্মীদের ওপর দমন-পীড়ন চালানো হয়েছে। বক্তারা আরও বলেন, বাংলাদেশের জাতীয় জীবনে ৭ নভেম্বর মহান বিপ্লব ও সংহতি দিবসের গুরুত্ব অপরিসীম। ১৯৭৫ সালের রাজনৈতিক ঘটনাপ্রবাহের প্রেক্ষাপটে এ দিবসের তাৎপর্য বিশেষভাবে স্মরণীয়। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান দেশের দায়িত্ব গ্রহণ না করলে বাংলাদেশ অনিশ্চয়তার মধ্যে পড়তে পারত। এ সময় ফরিদপুরের উন্নয়নে চৌধুরী নায়াব ইউসুফকে ভোট দিয়ে নির্বাচিত করায় সর্বস্তরের জনগণকে ধন্যবাদ জানান বক্তারা। পাশাপাশি সরকারের উন্নয়নমূলক কর্মকাণ্ড বাধাগ্রস্ত করতে পতিত স্বৈরাচারের দোসররা ষড়যন্ত্র করছে বলে অভিযোগ করে এসব ষড়যন্ত্র মোকাবিলায় নেতাকর্মীদের ঐক্যবদ্ধ ও সতর্ক থাকার আহ্বান জানান তাঁরা। বক্তারা দেশপ্রেম, পারস্পরিক ঐক্য ও সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে সব ষড়যন্ত্র প্রতিহত করে দেশের উন্নয়ন অব্যাহত রাখার ওপর গুরুত্বারোপ করেন। তাঁরা দেশের স্বাধীনতা ও গণতন্ত্রের প্রত্যাশা পূরণে সবাইকে একযোগে কাজ করার আহ্বান জানান। অনুষ্ঠানের শেষ পর্বে স্বৈরাচারবিরোধী আন্দোলনে শহীদদের আত্মার মাগফিরাত এবং আহত ও ক্ষতিগ্রস্তদের সুস্থতা ও কল্যাণ কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। দোয়া পরিচালনা করেন গোয়ালচামট মডেল মসজিদের পেশ ইমাম ও খতিব তৈয়বুর রহমান।

এই সংবাদটি শেয়ার করুনঃ

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD