1. admin@faridpuredaning.com : admin :
  2. durobo2013@gmail.com : MD AKTAR UZZAMAN : MD AKTAR UZZAMAN
ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌ - ফরিদপুর ইদানিং
শুক্রবার, ০৯ অক্টোবর ২০২৬, ০৪:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
মধুখালী আশাপুর সিনিয়র আলিম মাদ্রাসায় অ্যাডহক কমিটির সভাপতিকে সংবর্ধনা মধুখালীতে মাকরাইল সালেহা ফাজিল মাদ্রাসায় নবীনবরণ ও কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা সমৃদ্ধশালী দেশ গড়তে তরুণ প্রজন্মকে সুশিক্ষায় শিক্ষিত করার আহ্বান ফরিদপুরে ‌বিষ খাইয়ে স্ত্রীকে হত্যার দায়ে স্বামীর যাবজ্জীবন চরভদ্রাসনে মাদকবিরোধী অভিযানে দুইজনের কারাদণ্ড ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌ ফরিদপুরের বিশিষ্ট ক্রীড়া সংগঠক খন্দকার মুজিবুর রহমান মিলুর ইন্তেকাল ফরিদপুর মহিম ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক গৌরচন্দ্র বাগচীর পরলোকগমন ফরিদপুরে ২৪ ঘণ্টায় হামের সন্দেহভাজন ৩৪ রোগী, হাসপাতালে ভর্তি ১২৭ ফরিদপুরে ১৪৪ ধারার মধ্যেই দুর্গাপূজা: দুই পক্ষকে মুচলেকা দিয়ে শান্তিপূর্ণভাবে পূজা করার প্রস্তাব

ফরিদপুরে ‌জমি দখল ও হয়রানির অভিযোগ প্রবীণ বিএনপি কর্মীর সংবাদ সম্মেলন ‌

রিপোটারের নাম
  • প্রকাশের সময় : বৃহস্পতিবার, ৮ অক্টোবর, ২০২৬
  • ১ বার এই সংবাদটি পড়া হয়েছে




ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরে সুলতান হোসাইন (সুলতান ‌সুলায়মানের) বিরুদ্ধে জমি দখলের চেষ্টা, হয়রানি, হুমকি ও পরিবারের সদস্যদের নিরাপত্তা নিয়ে শঙ্কার অভিযোগে সংবাদ সম্মেলন করেছেন ‌করেছেন প্রবীণ বিএনপি কর্মী আলতাফ হোসেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ফরিদপুর প্রেসক্লাবে ‌ অনুষ্ঠিত ‌ মরহুম এডভোকেট ‌ শামসুদ্দিন মোল্লা মিলনায়তনে ‌ আয়োজিত সংবাদ সম্মেলনে ‌ এ ব্যাপারে ‌ লিখিত বক্তব্যে পাঠ করেন তিনি ‌ লিখিত বক্তব্যে
তিনি বলেন ‌দীর্ঘদিন ধরে সুলাইমান ও তার সহযোগীরা তার জমি দখলের চেষ্টা, সীমানা বাউন্ডারি অপসারণ, ভয়ভীতি প্রদর্শন ও বিভিন্নভাবে হয়রানি করে আসছেন।

তার জমির এসএ, বিএস, নামজারি ও অন্যান্য বৈধ কাগজপত্র রয়েছে এবং তিনি দীর্ঘদিন ধরে জমিটি ভোগদখল করে আসছেন। এরপরও জমিতে বাধা সৃষ্টি ও দখলের চেষ্টা করা হচ্ছে। জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে তার পরিবারের সদস্যদের বিরুদ্ধে মামলা ও হয়রানি করা হয়েছে। তার পুলিশ সদস্য ছেলেকেও চাকরি থেকে সরিয়ে দেওয়ার হুমকি দেওয়া হচ্ছে বলে তিনি অভিযোগ ‌ করেন। অসুস্থ ও বৃদ্ধ আলতাফ হোসেন বলেন, জীবনের শেষ সময়ে তিনি কোনো সংঘাত চান না। তিনি নিজের বৈধ জায়গা-জমিতে শান্তিপূর্ণভাবে বসবাস করতে চান।

তিনি প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কাছে দলীয় পরিচয় ও প্রভাবের ঊর্ধ্বে উঠে অভিযোগগুলো নিরপেক্ষভাবে তদন্তের দাবি জানান। একই সঙ্গে জমির কাগজপত্র ও প্রকৃত দখল যাচাই করে কেউ অন্যায় করে থাকলে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান। এ সময় উপস্থিত ছিলেন মোঃ ফিরোজ নুর, মোঃ আলতাফ হোসেন ‌, আব্দুল ওহাব খলিফা ‌, সেলিম প্রামানিক ‌, মাহফুজা বেগম ‌, কোহিনুর বেগম। এ সময় ‌ প্রেসক্লাবের ‌ সদস্যবৃন্দ ‌ এবং বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার ‌ সাংবাদিক বৃন্দ উপস্থিত ছিলেন।

এই ক্যাটাগরির আরো সংবাদ
© সর্বস্বত্ব সংরক্ষিত।লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD