
ইদানিং রিপোর্টঃ- ফরিদপুরের ঐতিহ্যবাহী মহিম ইনস্টিটিউশনের সাবেক শিক্ষক গৌর চন্দ্র বাগচী (৭৯) পরলোকগমন করেছেন। বৃহস্পতিবার (৮ অক্টোবর) ভোর ৫টা ২০ মিনিটে ফরিদপুরের রেজোয়ান মোল্লা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, এক পুত্র ও এক কন্যাসহ আত্মীয়-স্বজন, বন্ধু-বান্ধব এবং অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
পারিবারিক সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার মাচ্চর গুয়াতলা, ঈশানপুরে পারিবারিক শ্মশানে তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন, সাবেক সহকর্মী, শিক্ষার্থী ও শুভাকাঙ্ক্ষীদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। তারা তার আত্মার শান্তি কামনা করেছেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন।