1. admin@faridpuredaning.com : ডেস্ক রিপোর্ট :
  2. bdbartaonline@gmail.com : Md Rabiul Islam : Md Rabiul Islam
বৃহস্পতিবার, ২০ অগাস্ট ২০২৬, ০৯:৫২ অপরাহ্ন

ইবির সিলেবাসে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

নিজস্ব প্রতিবেদন
  • প্রকাশের সময় : বুধবার, ৮ জানুয়ারি, ২০২৫
  • ৪ বার এই সংবাদটি পড়া হয়েছে

ইবির সিলেবাসে যুক্ত হচ্ছে জুলাই বিপ্লবের ইতিহাস

নিজস্ব প্রতিবেদন : ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) শিক্ষার্থীদের জন্য বাধ্যতামূলক বাংলাদেশ স্টাডিজ এর পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে আদেশ জারি করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

মঙ্গলবার (৭ জানুয়ারি) বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এইচ এম আলী হাসান স্বাক্ষরিত এক অফিস আদেশে এ তথ্য জানানো হয়।
অফিস আদেশে জানা যায়, জুলাই বিপ্লব বাংলাদেশের ইতিহাসে একটি গৌরবোজ্জ্বল অধ্যায়। এটি জাতির গণজাগরণ ও সংগ্রামের মহাকাব্যিক একটি চিত্র। চব্বিশের জুলাই-আগষ্ট মাসের এই আন্দোলন শুধু দাবি পূরণের লড়াই ছিলনা, ছিল জনগণের অধিকার প্রতিষ্ঠার একটি ঐতিহাসিক বিপ্লব।

এ বিপ্লবের চেতনা ছড়িয়ে দিতে ইসলামী বিশ্ববিদ্যালয় বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের দাবি শিক্ষামন্ত্রণালয় এবং ইসলামী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের নির্দেশনা মোতাবেক সব বিভাগের পাঠ্যসূচিতে জুলাই বিপ্লবের ইতিহাস অন্তর্ভুক্ত করতে দ্রুত পদক্ষেপ নেওয়ার জন্য আদিষ্ট হয়ে অনুরোধ করা যাচ্ছে।
এর আগে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ইবি শাখার সমন্বয়ক এস এম সুইট সামাজিক যোগাযোগ মাধ্যমে বিকৃত ইতিহাস পরিবর্তনের একটা স্ট্যাটাস দেন।

সেখানে তিনি জানান, জুলাই অভ্যুত্থানের পরবর্তীতে এখনো বিশ্ববিদ্যালয়ের বিভাগগুলোতে পতিত ফ্যাসিবাদ কর্তৃক প্রতিষ্ঠিত বিকৃত ইতিহাস পড়ানো হচ্ছে। অনতিবিলম্বে সেসকল বিকৃত ইতিহাস ছুড়ে ফেলে নিরপেক্ষ ইতিহাস পাঠ্যসূচিভুক্ত করতে হবে। একই সঙ্গে জুলাই বিপ্লবের বিস্তৃত ইতিহাস পাঠ্যসূচিতে অন্তর্ভুক্তির জোর দাবি জানাচ্ছি। বিভাগগুলোর কমিটি অব কোর্সেস এর সভা করে অতিদ্রুত এটি বাস্তবায়ন করতে হবে। বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দ্রুত বিষয়টি নিশ্চিত করার দাবি জানাচ্ছি।

সূত্র – বার্তা ২৪

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই ক্যাটাগরির আরো সংবাদ
© স্বর্বস্বত্ব সংরক্ষিত। এই ওয়েবসাইটের লেখা, ছবি, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
ডিজাইন ও কারিগরি সহযোগিতায়: Jp Host BD
error: Content is protected !!